News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩৯ জন, সক্রিয় ৩০৭
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩৯ জন, সক্রিয় ৩০৭

আগরতলা, ১৪ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ তবে, গত ২৪ ঘন্টায় কিছুটা সংক্রমণ কমে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের মতোই করোনা-র তান্ডব-কে মনে করে দিয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৩০৭৷ কারণ, ৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ স্বাভাবিকভাবেই বেড়েছে করোনা আক্রান্তের হার৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৫৯৭ এবং রেপিড এন্টিজেন-র মাধ্যমে ১৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ১১ জন এবং রেপিড এন্টিজেন-এ ২৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে মোট ৩৯ জন গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷


তবে, সামান্য স্বস্তির খবর-ও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩০৭ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৩৮৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩১১৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.১৪ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ৷ নতুন করে করোনা আক্রান্তের মৃত্যু না হওয়ায় মৃতের হার একই রয়েছে ১.১৬ শতাংশ৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top