News Flash

  • Home
  • Uncategorized
  • অনুপ্রবেশের সময় দুই জঙ্গী পুলিশের জালে
Image

অনুপ্রবেশের সময় দুই জঙ্গী পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ উত্তর জেলার থাংক্লাং এলাকার ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক হওয়া ৩জনের মধ্যে ২জন কুখ্যাত জঙ্গি৷ তাদের নামে রাজ্যেও একাধিক থানায় মামলা রয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷বর্তমানে তাদের রিমান্ডে নিয়ে জেরা করছে পুলিশ৷ ইতিমধ্যেই বেরিয়ে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য৷সূত্রের খবর ,ধৃত তিন জনের মধ্যে একজন পুলিশের হাতে আটক হওয়া কুখ্যাত জঙ্গি নেতার জামাতা৷

ইদানিংকালে রাজ্যে ঘটে যাওয়া এক-দুটি চাঞ্চল্যকর ঘটনার সাথেও জড়িত ছিল ধৃত জঙ্গিরা৷ টানা জেরায় এমনই তথ্য উঠে আসছে পুলিশের হাতে৷ঘটনার বিবরণে জানা গেছে গত ৯ এপ্রিল রাতে উত্তর জেলার আশারামবাড়ি,থাংক্লাং ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পরেছিল তিন যুবক৷পরবর্তীতে তাদের উত্তর জেলার আনন্দবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করে সীমান্ত সুরক্ষা বাহিনী৷ প্রথমে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত ৩জনের মধ্যে ২জন কুখ্যাত জঙ্গি৷

তাদের নাম বিষ্ণুরাম এবং শুকুমার৷ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এমনকি ধৃত ২ জঙ্গির বিরুদ্ধে উত্তর জেলার খেদাছড়া থানায়ও মামলা রয়েছে৷ বিগত কিছুদিন পূর্বেই মিজোরামে গ্রাপ্তার হয় এক কুখ্যাত জঙ্গি নেতা৷রাজ্য পুলিশের একটি টিম এই জঙ্গি নেতাকে একটি মামলায় মিজোরাম থেকে রাজ্যে নিয়ে আসে৷সূত্র মারফত যতদুর জানা গেছে উক্ত জঙ্গি নেতাকেও রিমান্ডে নিয়ে জেরা করছে রাজ্য পুলিশ৷এবার থাংক্লাং হয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পরে এক জঙ্গি নেতার মেয়ের জামাই৷ধৃত জঙ্গিদের বর্তমানে উত্তর জেলার একটি থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷এক সাক্ষাতকারে এমনই জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top