News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল হোক সিবিএসই পরীক্ষা, অনুরোধ কেন্দ্রের কাছে : কেজরিওয়াল
Image

বাতিল হোক সিবিএসই পরীক্ষা, অনুরোধ কেন্দ্রের কাছে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): সিবিএসই পরীক্ষা বাতিলের পক্ষে সওয়াল করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের কথায়, “ছাত্র-ছাত্রীদের জীবন ও স্বাস্থ্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কেন্দ্রের কাছে অনুরোধ করছি সিবিএসই পরীক্ষা বাতিল করা হোক।” মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেজরিওয়াল জানিয়েছেন, “দিল্লিতে ৬ লক্ষ ছাত্র-ছাত্রী সিবিএসই পরীক্ষায় বসতে চলেছে। পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১ লক্ষ শিক্ষক-শিক্ষিকা। এমন হলে করোনা আরও দ্রুত ছড়িয়ে পড়বে।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, “কিছু বিকল্প পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করা যেতেই পারে। অনলাইন মেথড অথবা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের এবার প্রমোট করা উচিত। কিন্তু, সিবিএসই পরীক্ষা বাতিল করা উচিত।”


দিল্লিতে করোনার বাড়বাড়ন্ত প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, “এই ঢেউ অত্যন্ত ভয়ানক। বিগত ১০-১৫ দিনের তথ্য অনুযায়ী, ৬৫ শতাংশ রোগীর বয়স ৪৫ বছরের নীচে। মানুষের জীবন ও স্বাস্থ্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবসমাজের কাছে আমার অনুরোধ ভীষণ প্রয়োজন হলেই বাড়ি থেকে বেরোন এবং কোভিড প্রোটোকল মেনে চলুন।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, ‘করোনা-আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,৫০০ জন। নভেম্বরে পিক সময়ে ৮৫০০ জন আক্রান্ত হয়েছিল, সেই সময়ের তুলনায় এখনই আক্রান্তের সংখ্যা ১৩,৫০০-তে পৌঁছেছে।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top