News Flash

  • Home
  • Uncategorized
  • ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি করে গ্রেফতার ইসলামপন্থী নেতা, উত্তাল পাকিস্তান
Image

ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি করে গ্রেফতার ইসলামপন্থী নেতা, উত্তাল পাকিস্তান

করাচি, ১৩ এপ্রিল (হি.স.) : শার্লি এব্দোতে মহানবীর কার্টুন প্রকাশ করার জন্য ফরাসি রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কার করার দাবি তুলে গ্রেফতার তেহেরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) নেতা সাদ রিজভি । আর সরকার রিজভিকে গ্রেফতার করায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান ।

রিজভির গ্রেফতারের পর লাহোর, করাচি, ইসলামাবাদে বিক্ষোভ দেখাতে থাকেন তার দলের কর্মী-সমর্থকরা। রিজভির সমর্থকদের দেখা যায়, লাঠি হাতে তারা রাস্তায় নেমে পড়েছেন। অনেক জায়গায় তারা রাস্তা অবরোধ করেন। তারপর শুরু হয় টিএলপি কর্মী-সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। টিএলপি-র সমর্থকদের দাবি, পাকিস্তানে ধর্মনিন্দা আইনত অপরাধ। শার্লি এব্দো মহানবীর সা:-এর কার্টুন ছাপিয়ে অপরাধ করেছে। ফরাসি প্রেসিডেন্ট এনিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তাদের নেতাকে মুক্তি দিতে হবে।

টিএলপি জানিয়েছে, ২০ এপ্রিলের মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার না করলে বিক্ষোভ চলবে। সরকার বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ২০ এপ্রিলের মধ্যে পার্লামেন্টে আলোচনা হবে। সরকারের কথা মানতে রাজি নয় টিএলপি।

সাদ রিজভি গণ-মাধ্যমে বলেছেন, পাকিস্তান সরকার তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ২০ এপ্রিলের মধ্যে রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে। বলা হচ্ছে, এ দাবি নিয়ে সোচ্চার হতেই রিজভিকে গ্রেফতার করে সরকার। তারই প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top