News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাসের ভয়ে নতুনবাজার এলাকার বহু পরিবার নিরাপত্তাহীনতায়
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসের ভয়ে নতুনবাজার এলাকার বহু পরিবার নিরাপত্তাহীনতায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ অমরপুর মহকুমার নতুন বাজার মালবাসা এলাকায় নির্বাচনোত্তর সন্ত্রাসের বহু মানুষ বাড়ি ঘর ছাড়া৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপির কর্মী-সমর্থকেরা৷ এিপুরা স্ব শাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষনা পাওয়ার পর থেকেই নির্বাচনোত্তর সন্ত্রাস চরম আকার ধারণ করেছে৷


নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে এডিসি দখল করেছে মহারাজা প্রদ্যুত কিশোরের তিপ্রা মথা৷ নির্বাচন ঘোষনার পর থেকেই পাহাড়ে বিজেপি কর্মীদের উপর ব্যাপক সন্ত্রাস নামিয়ে আনে তিপ্রা মথা৷ অমরপুর নতুন বাজার মালবাসা কেন্দ্রে তিপ্রা মথা প্রার্থী ডলি রিয়াং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অতিন্দ্র রিয়াংকে হারিয়েছে৷ তারপর থেকেই ওই এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে তিপ্রা মথা৷ এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের৷


রবিবার অমরপুর কালামাটি গতিরাম পাড়া এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর উপর আক্রমণ করে তিপ্রা মথার কর্মীরা৷ ১ জন বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর সহ এলাকার বেশ কয়েকটি বাড়িঘড় ভাঙচুর করেছে৷ মহিলাদের উপরও আক্রমণ করা হয়৷ঘটনায় থমথমে পরিসিতি৷ অনেকে পালিয়ে এসে অমরপুর বিজেপি পার্টি অফিসে আশ্রয় নেয়৷ পরবর্তী সময় বিজেপি নেতাদের সহযোগিতায় বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়৷ঘটনাকে কেন্দ্র করে অমরপুর মহাকুমার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top