News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে তিপ্রা মথার উত্থানে নির্দলীয় প্রার্থীদের অবদান অসীম
Image

এডিসি নির্বাচনে তিপ্রা মথার উত্থানে নির্দলীয় প্রার্থীদের অবদান অসীম

আগরতলা, ১২ এপ্রিল (হি.স.)৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচনে তিপ্রা মথা-র উত্থানে নির্দলীয় প্রার্থীদের বিরাট অবদান রয়েছে৷ কারণ, চারটি আসনে নির্দলীয় প্রার্থী প্রদ্যুত মাণিক্যদের জেতাতে সহায়ক ভূমিকা পালন করেছে৷ শুধু তা-ই নয়, বিজেপি-আইপিএফটি জোটের একটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই পরিণাম হিসেবে তিপ্রা মথা ফায়দা তুলে নিয়েছে৷ ফলস্বরূপ, এডিসি নির্বাচনে প্রদ্যুত মাণিক্যের দল ১৬টি আসনে জয় হাসিল করতে পেরেছে৷ তাঁদের জোটসঙ্গী আইএনপিটি দুটি আসনে জয়ী হয়েছে৷


অপ্রত্যাশিতভাবে এডিসি নির্বাচনে সবাইকে চমকে দিয়েছে তিপ্রা মথা৷ সদ্য আত্মপ্রকাশের পর খুবই অল্প সময়ে এডিসি নির্বাচনের সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে৷ ইতিপূর্বে জনজাতিভিত্তিক আঞ্চলিক দল হিসেবে আইপিএফটি ২০০০ সালে এডিসি নির্বাচনে জয়ী হয়েছিল৷ কিন্তু তখন বন্দুকের নলের মুখে এডিসি দখল নেওয়া হয়েছিল বলে বামেরা আজও সমালোচনা করেন৷ এর পর দীর্ঘ ১৫ বছর একটানা এডিসি শাসন করেছে বামফ্রন্ট৷ স্বাভাবিকভাবেই, এ-বছর এডিসি নির্বাচনে জনজাতিভিত্তিক আঞ্চলিক দল হিসেবে তিপ্রা মথা-র ফলাফল চমকপ্রদ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷


এদিকে নির্বাচনে অস্বিত্বের লড়াইয়ে সফল বলে বিজেপি দাবি করেছে৷ অবশ্য, শাসক দলের এই দাবি উড়িয়ে দেওয়ার কোনও সুযোগ নেই৷ কারণ, জোট ধর্ম বজায় রাখতে মাশুল গুণতে হচ্ছে বিজেপি-কে৷ ভোটের ফলাফলে স্পষ্ট, আইপিএফটি-র সাথে জোট না হলে বিজেপি আরও বেশি আসনে জয়ী হতে পারত৷ তবে, নির্দলীয় প্রার্থী নির্বাচনে ভোট ছিনিয়ে নিয়েছে, তাতে আখেরে বিজেপি জোটের ক্ষতি হয়েছে, তিপ্রা মথা ভোট ভাগাভাগির ফায়দা তুলে নিয়েছে৷


ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, দামছড়া-জম্পুই আসনে তিপ্রা মথা-র প্রার্থী ৮,১৭৮টি ভোট পেয়ে জয়ী হয়েছেন৷ অথচ, আইপিএফটি প্রার্থী পেয়েছে ৫২৭২টি ভোট এবং নির্দল প্রার্থী ডিকে রিয়াঙের ঝুলিতে গেছে ৫,৪১১টি ভোট৷ তেমনি, গঙ্গানগর-গণ্ডাছড়া আসনে নির্দল প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং ৬৩০৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ ওই আসনে আইপিএফটি প্রার্থী পেয়েছেন ৩,৫৫২টি ভোট এবং তিপ্রা মথা-র দখলে গেছে ৬,২৪১টি ভোট৷


একইভাবে, অম্পিনগর আসনে নির্দলীয় প্রার্থী ৩২১২টি ভোট পাওয়ায় তিপ্রা মথা অনায়াসে জয়ী হয়েছে৷ কারণ, মথা-র প্রার্থী পেয়েছেন ৯০৪৮টি ভোট এবং আইপিএফটি প্রার্থীর দখলে গেছে ৭৫৩৯টি ভোট৷ তাতে স্পষ্ট, নির্দলীয় প্রার্থীর জন্য ওই আসন আইপিএফটি-র হাতছাড়া হয়েছে৷ এখানেই শেষ নয়৷ রাইমাভ্যালি আসনেও নির্দলীয় প্রার্থী খুব সহজে তিপ্রা মথা-কে জিততে সহায়তা করেছে৷ ওই আসনে বিজেপি ৫৪৮০টি এবং নির্দলীয় প্রার্থী বিকাশ চাকমা ৫৪৩৭টি ভোট পেয়েছেন৷ অথচ, ৬৫০১টি ভোট পেয়ে তিপ্রা মথা জয়ী হয়েছেন৷ পূর্ব মুহুরিপুর-ভুরাতলি কেন্দ্রেও নির্দলীয় প্রার্থী সাত হাজারের অধিক ভোট পেয়েছেন এবং আইপিএফটি প্রার্থী পেয়েছেন ৩২০২টি ভোট৷ অন্যদিকে, ১১২২৮টি ভোট পেয়ে তিপ্রা মথা জয়ী হয়েছে৷

অবাক করার বিষয় হল, জোট সঙ্গী আইপিএফটি-র সাথে এডিসি নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে তিপ্রা মথা একটি আসন দখলে রাখতে সক্ষম হয়েছে৷ নতুনবাজার-মালবাসা কেন্দ্রে বিজেপি ১২৭২৮ ভোট এবং আইপিএফটি ১২৭০টি ভোট পেয়েছে৷ অথচ, তিপ্রা মথা ১৩৮৫৫ ভোট পেয়ে জয় ছিনিয়ে নিয়েছে৷
নির্বাচনী ফলাফলে স্পষ্ট, ভোট ভাগাভাগি আখেরে ক্ষতি হয়েছে শাসক দল বিজেপি-র৷ অবশ্য, আইপিএফটি-র সাথে জোট ধর্ম বজায় রাখতে গিয়ে মাশুল গুনতে হচ্ছে পদ্ম শিবিরের৷ কারণ, লোকসভা নির্বাচনের মতোই বিজেপি একলা চলো নীতি অবলম্বন করলে তিপ্রা মথা ফায়দা তুলতে পারত না, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ বিজেপি-র নেতৃবৃন্দও মানছেন, জোট ধর্ম বজায় রাখতে গিয়ে চরম মাশুল গুনতে হচ্ছে৷ তাই, বিজেপি চাইছে, পাহাড়ে আইপিএফটি-র জনভিত্তি কতটা রয়েছে তাঁরাই মূল্যায়ন করুক৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top