News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা বিধি মেনে শুরু হয়েছে দশম ও দ্বাদশের প্রি বোর্ড পরীক্ষা
Image

করোনা বিধি মেনে শুরু হয়েছে দশম ও দ্বাদশের প্রি বোর্ড পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ করোনা বিধি মেনে রাজ্যের প্রতিটি সুকলে সোমবার থেকে শুরু হয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণির প্রি বোর্ড পরীক্ষা৷ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আগে রাজ্যে প্রথমবারের মতো সোমবার থেকে শুরু হয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষা৷৷৷ ১২ এপ্রিল থেকে ৭ মে অবধি এই পরীক্ষা চলবে৷


রাজ্যের সবকটি সুকল এই একই সাথে একই প্রশ্ণপত্রে পরীক্ষা পর্ব শুরু হয়েছে৷ এবার থেকে প্রেম বোর্ড পরীক্ষায় প্রতিটি বিষয়ের দুটি করে প্রশ্ণপত্র থাকবে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজধানীর মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন দাস জানান করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে যাবতীয় বিধিনিষেধ মেনে পরীক্ষা গ্রহণের চেষ্টা করা হচ্ছে৷ ছাত্র-ছাত্রীদের পরীক্ষা হলে ঢোকার আগে সেনিটাইজেশনের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে৷ প্রত্যেককে মাক্স পরিধান করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে৷উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, যাবতীয় বিধি মেনে সোমবার থেকে রাজ্যের অন্যান্য সুকল গুলির সঙ্গে একসাথে উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম সুকলেও দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে৷


এছাড়া দুটো বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজের পরীক্ষা কিছু দিন বন্ধ থাকার পর আবার সোমবার থেকে শুরু হলো৷ রাজধানীর মহিলা কলেজের অধ্যক্ষা মনিদিপা জানান, করণা পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ যেসব বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেসব ক্ষেত্রে অসুবিধে হচ্ছে৷ কলেজ কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছেন সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা গ্রহণ করার জন্য৷ স্যানিটাইজেসন সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যক্ষা জানান পরীক্ষা হলের বাইরে স্যানিটাইজার রাখা হয়েছে৷ পরীক্ষা হলে ঢোকার সময় প্রত্যেকে তা ব্যবহার করছে৷মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরিচালিত পরীক্ষা গুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top