News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ : মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, কঠোর হল পুলিশ
Image

কোভিড-১৯ : মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, কঠোর হল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশানস, ২০২০ এখনো রাজ্যে বলবৎ রয়েছে৷ আইন অনুযায়ী সবারই মাস্ক অথবা মুখাবরণ ব্যবহার করা বাধ্যতামূলক৷ এই আইন অমান্য করলে প্রথমবার ২০০ টাকা এবং পরবর্তী প্রত্যেকবারের জন্য ৪০০ টাকা জরিমানা করা হবে৷এই আইনের উল্লেখ করে মুখ্যসচিব এক মেমোরেণ্ডামে জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে৷

এজন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন৷ তাই রাজ্য সরকারের প্রতিটি অফিসেও মাস্ক বা মুখাবরণ ব্যবহার করা বাধ্যতামূলক৷ এই ব্যবস্থা পরীক্ষা করতে প্রতিটি অফিসে এনফোর্সমেন্ট টিম গঠন করতে হবে৷ যেসব অফিসের প্রবেশদ্বারে নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছেন তারা যথাযথভাবে মাস্ক বা মুখাবরণ পরে অফিসকর্মী এবং দর্শনার্থীগণ যাতে অফিসে প্রবেশ করেন তা সুুনিশ্চিত করবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top