নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা এবং সুুস্থিতি রক্ষায় সিপাহীজলা জেলার সোনামুড়া ও বিশালগড় মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকায় রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ সিপাহীজলা জেলার জেলাশাসক সি আর পি সি’র ১৪৪ ধারায় এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করেছেন৷
বিধিনিষেধ আগামী ২৮জন, ২০২১ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে৷জেলাশাসকের আদেশে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় মিলিটারি/ প্যারামিলিটারি/ রাজ্য পুলিশকর্মীদের চলাফেরায়, সিপাহীজলা জেলার এস পি, সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকের বৈধ আনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে, জরুরী সরকারি কাজে নিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে, এখনই চিকিৎসা প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবেনা৷ জেলাশাসক আদেশে জানিয়েছেন আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷



















