News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

ধর্মনগরে সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ হোলি উৎসবের দিন সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মধ্য নোয়াপাড়ার বড়দা সরনির ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷সোমবার হোলি উৎসবের দিন সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মধ্য নোয়াপাড়া বড়দা সরণির ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ সংবাদ সূত্রে জানা যায় স্থানীয় লোকজন রাস্তার পাশের ড্রেনে এক ব্যক্তি মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷


মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন সেখানে ভিড় জমান৷ খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকে৷ধর্মনগর থানার ওসি মিলন দত্ত সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন৷ ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদিকে গতকাল থেকেই কলেজ রোড এলাকার জামির হালার বাসিন্দা শংকর দাস নিখোঁজ ছিলেন৷ তিনি গতকাল বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরে যাননি৷


মধ্য নোয়াপাড়ায় বড়দা সরনীএলাকায় মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে নিখোঁজ পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন৷ মৃতের পুত্র মৃতদেহটি শনাক্ত করে৷ মৃত ব্যক্তি শংকর দাস পেশায় একজন কাঠমিস্ত্রি বলে জানা যায়৷ মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি৷পুলিশ আধিকারিকরা জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে এটি অস্বাভাবিক মৃত্যু,নাকি হত্যাকাণ্ড৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top