News Flash

  • Home
  • Uncategorized
  • নতুনবাজারে দূর্ঘটনায় নিহত চার বিজেপি কর্মীর শেষকৃত্যে অংশ নিলেন সাংসদ প্রতীমা
Image

নতুনবাজারে দূর্ঘটনায় নিহত চার বিজেপি কর্মীর শেষকৃত্যে অংশ নিলেন সাংসদ প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ গতকাল অমরপুর নতুনবাজারে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম থেকে বাড়ি ফেরার পথে এক যান দুর্ঘটনায় দলের ৪ জন কার্যকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আজ অমরপুরে বিধায়ক রঞ্জিত দাসকে সঙ্গে নিয়ে তাদের অন্তষ্টিকৃয়ায় অংশগ্রহণ করেন সাংসদ প্রতীমা ভৌমিক৷ পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংসদ প্রতীমা৷


এদিকে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে প্রতীমা ভৌমিক৷ তিনি এদিন অমরপুর হাসপাতালে এবং গোমতী জেলা হাসপাতালে যান৷ সেখানে চিকিৎসাধীন দলীয় কর্মী এবং তাদের পরিবার পরিজনদের সাথেও সাক্ষাৎ করেন৷ চিকিৎসকদের সাথে কথা বলেন ও চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিয়েছেন৷ প্রসঙ্গত, গতকাল নতুনবাজারে এক দূর্ঘটনা চারজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে আরও প্রায় এগার জন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top