News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় বিএসএফ ও বিজিবির মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
Image

বিলোনীয়ায় বিএসএফ ও বিজিবির মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৮ মার্চ৷৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের উদযাপনকে সামনে রেখে বিলোনিয়া বিকেআই স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মৈত্রী ফুটবল ম্যাচ৷ বিএসএফ ও বিজিবি এর মধ্যে হয় এই ম্যাচ৷ ১৮ই মার্চ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ৷ ভারত- বাংলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুটের বার্তা দিয়ে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-বিজিবি’র মৈত্রী ফুটবল ম্যাচ হয়৷ এই ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে গত সাতদিন ধরে মাঠের প্রস্তুতি এবং খেলাকে আকর্ষণীয় করে তোলার জন্য বিএসএফের প্রস্তুতির ঘাটতি ছিল না৷

মাঠের চারদিক দর্শক বসার জন্য আগে থেকেই এই মিনি স্টেডিয়ামে বসার জায়গা অর্থাৎ গ্যালারি কে আরো সুন্দর করে তুলতে বিএসএফ থেকে সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয়েছে৷ বিলোনিয়া বিকে আই স্টেডিয়ামে মৈত্রী ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বিএসএফের পক্ষ থেকে বিকেআই স্টেডিয়ামে আয়োজিত হয় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷ বিএসএফ এর ডিজি ,বাংলাদেশ বিজিবি’’র রিজনাল কমান্ডেন্ট , বিএসএফ ও বিজেবি উচ্চপদস্থ আধিকারিকরা, বিভিন্ন স্তরের পদস্থ অফিসারগন উপস্থিত ছিলেন৷

বিলোনিয়া মুহুরি ঘাট সীমান্ত চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার সকালেই বিজিবির খেলোয়ার সহ বাংলাদেশের ৭৫ জনের টিম এপারে এসে খেলায় উপস্থিত হয়৷ উভয় দেশের ফুটবল খেলোয়াড় দের সাথে দুই দেশের পদস্থ আধিকারিকেরা পরিচিতি হবার পরই দুই দেশের জাতীয় সংগীতের সুর বেজে উঠে৷ এরপর শান্তি ও মৈত্রীর বার্তা দিয়ে পায়রা ও বেলুন ওড়ানো হয়৷ শুরু হয় বিএসএফ ও বিজিবি এর মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ৷ উত্তেজনা পূর্ণ এই ম্যাচ কোন দলই গোল করতে পারেননি৷উভয় দলই কয়েকটি গোল করার সুযোগ পেলেও তা গোলবারের লক্ষ ভ্রষ্ট হয়ে যায়৷মৈত্রী ফুটবল ম্যাচ ছিল উত্তেজনা কিন্তু ৫০ মিনিটেখেলা৷খেলা শেষে উভয় দেশের পক্ষ থেকে ফুটবল খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ট্রফি৷ এর পর বিএসএফের ডিজি রাকেশ আস্তানা ও বাংলাদেশের বিজিবি রিওজোনাল কমাডেন্ট নরোজ এসান দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুটের বার্তা দিয়ে আলোচনা রাখেন৷
এই দিনের আয়োজিত মৈত্রী ফুটবল ম্যাচ এ এছাড়া ছিলেন বিএসএফের এডিজি পঙ্কজ কুমার সিং , আইজি ফ্রন্ট ইয়ার লাইন সুশান্ত কুমার নাথ , দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ও বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সহ বিভিন্ন পদস্থ আধিকারিকেরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top