News Flash

  • Home
  • Uncategorized
  • কমলা হ্যারিসের বাড়ির বাইরে থেকে অস্ত্র-সহ গ্রেফতার ১
Image

কমলা হ্যারিসের বাড়ির বাইরে থেকে অস্ত্র-সহ গ্রেফতার ১

ওয়াশিংটন, ১৮ মার্চ (হি.স.) :  আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের কাছে অস্ত্র-সহ গ্রেফতার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি । টেক্সাসের বাসিন্দা পল মুরে নামে ওই ব্যক্তিকে বুধবার গ্রেফতার করে ওয়াশিংটন পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।

গোয়েন্দা বিভাগ মারফত পুলিশ খবর পেয়ে দুপুর ১২টা নাগাদ ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের রাস্তায় হানা দেয়। সেখান থেকেই মুরেকে গ্রেফতার করা হয়। পুলিশ মুরের গাড়ি থেকে একাধিক বন্দুক ও গুলি উদ্ধার করেছে। মুরের কাছ থেকে এআর-১৫ রাইফেল এবং ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র রাখা, বেআইনি ভাবে অস্ত্র মজুত করা, বিপুল পরিমাণ গুলি সংগ্রহে রাখার অভিযোগে রুজু হয়েছে মামলা। কমলা হ্যারিসকে আক্রমণের ছক ছিল কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, মুরে মানসিক ভারসাম্যহীন। এই ঘটনা ঘটানোর আগে নিজের মা-কে একটি মেসেজ করেন তিনি। সেখানে লেখা ছিল, আমেরিকার প্রশাসন তাঁকে মারতে চাইছে। নিজের সুরক্ষার স্বার্থেই যা ব্যবস্থা নেওয়ার তিনি নিচ্ছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top