News Flash

  • Home
  • Uncategorized
  • বন্দুক উঁচিয়ে মহিলার জমি জবর দখল
Image

বন্দুক উঁচিয়ে মহিলার জমি জবর দখল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ ধলাই জেলার কমলপুর মহকুমার দুরাই শ্যামবাড়ী এডিসি ভিলেজের স্বামীহারা অসহায় এক উপজাতি মহিলার জমি জবর দখল করেছে স্থানীয় কতিপয় দুষৃকতিকারী৷ন্যায় বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছে না অসহায় মহিলা৷স্বামীহারা অসহায় মহিলার পাট্টা পাওয়া জমি সহ বেশ কিছু পরিমাণ জমি বন্দুক দেখিয়ে জবর দখল করেছে এলাকারই দুষৃকতকারীরা৷


থানার দুয়ারে বার বার নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ করলেও আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি৷ মুঙকরই দেববর্মার (৫৭) পরিবার৷ ঘটনা কমলপুর থানার দুরাই শ্যামরাই ছড়া এডিসি ভিলেজে৷দুরাই শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের বাসিন্দা মুঙকুরই দেববর্মা৷ স্বামী মৃত রসি কুমার দেববর্মা৷ এই অসহায় মহিলা ২০১৬ ইং সালে তৎকালীন সরকার থেকে জমির পাট্টা পায়৷ এই জমির উপর নির্ভর করে চলছিল অসহায় মহিলা মুঙকরই দেববর্মার পরিবার৷ কয়েক বছর যেতে না যেতেই ভিলেজের সুবিনয় দেববর্মা, অনুপ কুমার দেববর্মা সহ বেশ কয়েকজন ওই মহিলার পাট্টা পাওয়া জমি সহ আরো কয়েক কানি টিলা জমি দখল করে নেয়৷ কিছু টিলার জমির নিচে সুবিনয় দেববর্মা,অনুপ কুমার দেববর্মা সহ আরো কয়েকজন ফিশারি বাঁধ তৈরি করে ফেলেছে৷

অসহায় মহিলা ও তার আত্মীয়-স্বজন বাধা দিতে গেলে তাদেরকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগ৷ এব্যাপারে অসহায় মহিলা কমলপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পরও থানা বাবুরা কুলুপ এঁটে বসে আছে বলে অভিযোগ জানায় অসহায় মহিলা৷ অসহায় মহিলা ও তার আত্মীয়-স্বজন অভিযোগ জানান, টিলা জমির পাত্তা পাওয়া সরকারি কাগজপত্র রয়েছে৷ জমিতে ফসল ফলাতে গেলে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়৷ জবর দখলকারীরা এই জমির মালিক বলে দাবি করছে৷


অসহায় মহিলা জমির মালিক হওয়া সত্ত্বেও ভিলেজে গিয়ে কোনো বিচার পায়নি৷ অভিযোগ সুবিনয় দেববর্মা, অনুপ কুমার দেববর্মা বাম আমলে সিপিএম এর সাথে যুক্ত ছিল৷ বর্তমানে জমি দখলের পর তারা শাসকদলের হয়ে কাজ করছে৷ যার ফলে বিচার পাচ্ছো না বলে অভিযোগ৷ স্বামীহারা অসহায় মহিলা মুঙকরই দেববর্মা জমি ফিরে পাওয়ার আশায় শাসক দলের নেতাদের দ্বারে দ্বারে গিয়ে এখন পর্যন্ত কোনো সুফল পায়নি৷ এ অভিযোগ করেন মহিলা ও তার আত্মীয় স্বজনরা৷ অসহায় ওই মহিলা স্থানীয় এডিসি ভিলেজ এবং থানায় ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷ এখন দেখার বিষয় প্রশাসন এ ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top