News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ-এর গুলিতে প্রাণ গেল যুবকের, পাচার বাণিজ্যের অভিযোগ, খারিজ করলেন মৃতের পরিবারের সদস্য ও এলাকাবাসী
Image

বিএসএফ-এর গুলিতে প্রাণ গেল যুবকের, পাচার বাণিজ্যের অভিযোগ, খারিজ করলেন মৃতের পরিবারের সদস্য ও এলাকাবাসী

আগরতলা, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরার ইন্দো-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে| বিএসএফ-এর দাবি গরু পাচারকে ঘিরে পাচারকারী হামলা করেছিল| তাতে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন| আত্মরক্ষায় গুলি চালাতে হয়েছে| এতে জসিম মিয়াঁ (২৪)-র মৃত্যু হয়েছে| তবে জসিম মিয়াঁর পরিবারের দাবি, বাবাকে মারধরের প্রতিবাদ করায় রাগের বশে বিএসএফ জসিমকে গুলি করে হত্যা করেছে| ওই ঘটনায় মৃত যুবকের পরিবারের সদস্য এবং স্থানীয় জনগণ পথ অবরোধ করেছেন| দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ ব্লকের অধীন দেবীপুর সীমান্ত এলাকায় সংঘটিত এই ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে| এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে|

এ-বিষয়ে পুলিশ আধিকারিক মিহির দত্ত জানিয়েছেন, সীমান্তে গরু পাচারকে ঘিরে উত্তেজনায় বিএসএফ গুলি চালিয়েছে| তাতে এক যুবকের মৃত্যু হয়েছে| তিনি বিএসএফ-এর উদ্বৃতি দিয়ে বলেন, বাংলাদেশ এবং ত্রিপুরার পাচারকারীরা আজ দেবীপুর সীমান্ত দিয়ে গরু পাচার করছিল| ওই সময় বিএসএফ তাদের বাধা দেয়| তাতে বিএসএফ-এর সাথে পাচারকারীদের হাতাহাতি হয়েছে| এক সময় বিএসএফ জওয়ান নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি ছুঁড়ে| এতে, জসিম মিয়াঁ গুরুতর আহত হন| তিনি জানান, জসিম মিয়াঁকে প্রথমে ঋষ্যমুখ হাসপাতালে নেওয়া হয়েছিল| তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে বিলোনিয়া হাসপাতালে স্থানান্তর করেন| কিন্তু বিলোনিয়া হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে|


এদিকে, বিএসএফ জানিয়েছে, পাচারকারীদের আক্রমণে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন| ফলে আত্মরক্ষায় গুলি চালাতে হয়েছে| বিএসএফ-এর আরও দাবি, গুলি না চালালে পাচারকারীদের আক্রমণে আরও বেশ কয়েকজন জওয়ান আহত হতেন| আহত জওয়ানকে বিলোনিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে|  
কিন্তু পুলিশ ও বিএসএফ-এর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে মৃতের পরিবার| মৃতের বাবা খালেক মিয়াঁ দাবি করেন, পাচারের সাথে আমাদের কোনও সম্পর্ক নেই| তিনি বলেন, আজ গরু নিয়ে বাগানে যাওয়ার সময় বিএসএফ আমাকে বাধা দেয় এবং মারধর করে| এই খবর পেয়ে পাশেই জমিতে ক্রিকেট খেলছিল ছেলে। সেখান থেকে সে ছুটে এসে বিএসএফ-এর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে| এর পরই বিএসএফ জওয়ানরা তাকে গুলি করেছে| খালেক মিয়াঁর বক্তব্য, আমার ছেলে কলেজে পড়াশুনা করছে| পাচারের সাথে আমাদের কোনও সম্পর্ক নেই| বিএসএফ নিজেদের দোষ ঢাকতে গরু পাচারের গল্প সাজিয়েছে|

এদিকে, জসিম মিয়াঁর মৃত্যুর ঘটনায় স্থানীয় জনগণ ও মৃতের পরিবার দেবীপুরে রাস্তা অবরোধ করেছেন| পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে| শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় বিশাল পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে| 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top