News Flash

  • Home
  • Uncategorized
  • স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রক
Image

স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রক

মুম্বাই, ৩১ জানুয়ারি (হি. স.) :  সমস্ত ধরণের আউটডোর গেমে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রক৷ ফলে সমর্থকদের মাঠে গিয়ে প্রিয় দলের হয়ে মাঠে নামানোর ক্ষেত্রে আর কোনও বাধা রইল না৷ করোনার জেরে প্রায় বছর খানেকের কাছাকাছি মাঠে গিয়ে খেলা দেখা থেকে বঞ্চিত ছিল দেশের ক্রীড়াপ্রেমী মানুষরা৷

করোনা নামক মারণ ভাইরাসটির সংক্রমণ ধরা-ছোঁয়ার বাইরে চলে যাওয়ার জন্য ছোট-বড় সমস্ত স্পোর্টস ইভেন্টই করতে হয়েছে দর্শক শূন্য মাঠে৷ যার ফলে আর্থিক দিক দিয়েও ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়েছে ক্রীড়া সংস্থাগুলিকে৷ এমনকি আইপিএল-এর মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টকে সরিয়ে নিয়ে চলে যেতে হয়েছিল দুবাইয়ে৷ এছাড়া ফুটবলে দেশের একনম্বর লিগ আইএসএল-ও চলছে আরব সাগরের তীর গোয়াতে দর্শকশূন্য স্টেডিয়ামে৷

প্রথমে ৫০ শতাংশের কথা বলেলও পরে স্টেডিয়ামে ১০০ শতাংশ সমর্থক প্রবেশের ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক৷ তবে তাদের নির্দেশিকাতে করোনা বিধিনিষেধ মেনে চলার কথা উল্লেখ করা হয়েছে৷ এমনকি স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দর্শকরা যাতে খুব বেশি ভিড় না করে ফেলেন সেই জন্য আলাদা করে সিসিটিভি ক্যামেরাও বসানো হবে৷ এছাড়া খেলোয়াড়দের এবং সাপোর্ট স্টাফদেরও নিজেদের মধ্যে দুরত্ব বজায় রাখার কথা নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া সমস্ত বিষয়টার ওপর নজর রাখার জন্য টাস্ক ফোর্সও গঠন করা হবে বলে জানা গিয়েছে৷ তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এই সিদ্ধান্তে বেশ খুশি দেশের ক্রীড়াপ্রেমী মানুষরা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top