News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলায় ৫৫০৩ টি জায়গায় পোলিও টিকা দেওয়া হবে
Image

সিপাহীজলায় ৫৫০৩ টি জায়গায় পোলিও টিকা দেওয়া হবে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ জানুয়ারি৷৷ রবিবার সকাল ৪ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সিপাহীজলা জেলার ৫০৩ টি স্থানে শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে৷ এই বছর সিপাহীজলা জেলায় প্রথম ধাপে ৪৭৫৩০ জন শিশুকে পোলিও খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন বিশ্বাস৷ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৯ ঘটিকায় জেলাশাসক বিশ্বশ্রী বি এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর উপস্থিতিতে পোলিও টিকাকরণ এর উদ্বোধন হবে৷

যদি কোনো শিশু প্রথম দিন বাদ যায় তাহলে দ্বিতীয় দিন খাওয়ানো হবে এবং দ্বিতীয় দিন বাদ গেলে তৃতীয় দিন খাওয়ানো হবে৷ অর্থাৎ তিন দিনে জেলার শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের পোলিও খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এই তিন দিন পরেও যদি কোন শিশু বাদ যায় তাহলে বাড়ি বাড়ি গিয়ে আইসিডিএস এবং আশা কর্মীরা সেই দায়িত্ব পালন করবে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ এ পালস পোলিও টিকাকরণ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন বিশ্বাস বিশালগড় মহকুমা হাসপাতালে শনিবার বিকেল বেলায় এক সাংবাদিক সম্মেলন করেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top