News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়াবা সহ চুরাইবাড়িতে আটক নেশা পাচারকারী
Image

ইয়াবা সহ চুরাইবাড়িতে আটক নেশা পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ জানুয়ারি৷৷ পনেরো লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক পাচারকারী৷ ধৃত পাচারকারী রুহুল আহমেদ (২৫)৷ বাড়ি পাথারকান্দি থানাধীন টিলাবাড়ী এলাকায়৷ চুরাইবাড়ি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে প্রেমতলা বাজার সংলগ্ণ এলাকা থেকে আটক করা হয় তিন হাজার ইয়াবা টেবলেট৷ চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট গোপন খবর ছিল আসাম থেকে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট রাজ্যে প্রবেশ করবে৷ পুলিশ সুপারের তথ্য অনুযায়ী চুরাইবাড়ি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি এলাকায় উৎপেতে বসে থাকে৷ অবশেষে আজ বিকেল বেলা চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ী এলাকা থেকে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ৷ ধৃত পাচারকারী রুহুল আহমেদ (২৫) পিতা ময়নুল হক৷ বাড়ি পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানাধীন টিলাবারি এলাকায়৷বর্তমানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও পাচারকারী চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে৷চুরাইবাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷


এদিকে চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস জানান, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর গোপন সূত্রের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে তিন হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ৷উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানান ওসি জয়ন্ত দাস৷ পাশাপাশি ওসি আরো জানান আগামীকাল ধৃত ইয়াবা ট্যাবলেট পাচারকারী রুহুল আহমেদকে জেলা আদালতে প্রেরণ করবে চুরাইবাড়ি থানার পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top