News Flash

  • Home
  • Uncategorized
  • আজ রাজ্যব্যাপী পোলিও টিকাকরণ
Image

আজ রাজ্যব্যাপী পোলিও টিকাকরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ জানুয়ারি রাজ্য পালস পোলিও কর্মসূচি পালন করা হবে৷ এজন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ দেবাশীষ দাস সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷তিনি বলেন অন্যান্য বছরের মতো এ বছরও জাতীয় পালস পোলিও দিবস উপলক্ষে ৩১ জানুয়ারি রাজ্যে পালস পোলিও কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷

কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলায় ৬৩ হাজার ৪৫৪ জন শিশুকে পোলিও কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে৷শূন্য থেকে পাঁচ বছর বয়সি সকল শিশুদের পালস পোলিও খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷ গত বছর এ কর্মসূচিতে পশ্চিম ত্রিপুরা জেলায় ৬৩হাজার ৪৪৯ জন শিশুকে আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল৷ সে ক্ষেত্রে সাফল্য এসেছে আরও অনেক বেশি৷গতবছর ১০২ শতাংশ সাফল্য মিলেছে বলে জানিয়েছেন তিনি৷পশ্চিম জেলায় ৭৫৭ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পালস পোলিও খাওয়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এজন্য ৩০৩০ টি দল কাজ করবে৷জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরো জানিয়েছেন এদিন যারা পালস পোলিও নিতে পারবে না তাদেরকে পরবর্তী দুদিন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পালস পোলিও খাওয়াবেন৷

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরো জানিয়েছেন হাজার১৯৯৫ সাল থেকে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে৷ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২০১১ সালের ১৩ জানুয়ারি সর্বশেষ পোলিও আক্রান্ত শিশুর সন্ধান পাওয়া গিয়েছিল৷আমাদের দেশ পোলিওমুক্ত হলেও কোনো শিশু যাতে পোলিওতে আক্রান্ত না হয় সেজন্যই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন৷ কর্মসূচিকে সার্বিক সফল করার জন্য তিনি অভিভাবক সহ সকল স্তরের জনগণকে আবেদন জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top