News Flash

  • Home
  • Uncategorized
  • মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস রাজ্যেও পালিত
Image

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ আজ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস৷ এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়৷ আজ সকালে রাজ্যপাল রমেশ বৈস সার্কিট হাউস সংলগ গান্ধী মূর্তির পাদদেশে এবং গান্ধীঘাটে গান্ধী বেদীতে পুপার্ঘ অর্পন করে জাতির পিতাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমাও পুপার্ঘ অর্পন করে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷


মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গান্ধীজির স্মৃতির প্রতির গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷ তিনি বলেন, গান্ধীজি সারা বিশ্বকে অহিংসার পথ দেখিয়েছিলেন৷ আমাদের দেশ বর্তমানে সেই পথই অনুসরণ করছে৷ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এদিকে, প্রদেশ কংগ্রেসের উদ্যোগে গান্ধীজির প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পাালন করা হয়েছে৷ প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা৷ গান্ধীঘাটে গিয়ে গান্ধী বেদিতেও শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top