News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দ্বিতীয় দফায় কোভিড টিকাকরণ শুরু ৬ ফেব্রুয়ারি
Image

রাজ্যে দ্বিতীয় দফায় কোভিড টিকাকরণ শুরু ৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ আগামী ৬ ফেবয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্যে দ্বিতীয় দফায় কোভিড-১৯ প্রতিষেধক দেওয়ার কর্মসূচি৷ এই লক্ষে জোর তৎপরতা শুরু করা হয়েছে দপ্তরের তরফে৷ কোন রকম দ্বিধা এবং সংশয় ছাড়াই কোভিড-১৯ প্রতিষেধক টিকা নিতে সবাইকে এগিয়ে আসতে হবে৷ তবেই এই রোগ থেকে দূরে থাকা সম্ভব হবে৷
আজ হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেড্যিকেল কলেজ এবং ড. বি আর আম্বেদকর হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব৷ সভার শুরুতে জেলাশাসক কোভিড-১৯ ভ্যাকসিনেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন৷


সভায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা জানান, প্রথম পর্যায়ে সারা রাজ্যে ৫১,৫৬৩ জনকে কোভিড প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এরমধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ১৫,৩৬৪ জনকে কোভিড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷ ইতিমধ্যে রাজ্যে ২৮,১৫২ জনকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে৷ পশ্চিম জেলায় প্রথম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ৭,৩১৩ জনকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি ক্লিনিক, নার্সিংহোম সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও সমস্ত স্তরের কর্মীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর পাশাপাশি আই এল এস হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য কর্মীদের মিলিয়ে মোট ৫৪৬ জনের মধ্যে গতকাল পর্যন্ত ৩৫৮ জনকে কোভিড প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে৷ আগরতলা সরকারি মেডিকেল কলেজে মোট ২,৬৯১ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷ ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিপুরা ইন্সটইটিউট অব প্যারামেডিকেল সায়েন্সে আরও ২,০৩৮ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়৷

সভায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. শৈলেশ কুমার যাদব কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক, অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের সাথে আলোচনায় জানান, বর্তমানে বিদেশের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণের সময়ে কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে৷ এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টি এম সি’র প্রিন্সিপাল ডা. অরিন্দম দত্ত, পশ্চিম জেলার সি এম ও ডা. দেবাশিস দাস সহ মেডেকেল কলেজ এবং টিপসের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top