News Flash

  • Home
  • Uncategorized
  • নগর এলাকায় ৪০ হাজার গৃহ নির্মাণের কাজ সম্পন্ন
Image

নগর এলাকায় ৪০ হাজার গৃহ নির্মাণের কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ বর্তমান সরকার প্রতিষ্ঠার পর গত পৌনে ৩ বছরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের অভুতপূর্ব উন্নতি হয়েছে৷ সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত কর্মচারিদের কাজে সঠিক দিশা ও নিষ্ঠার ফলেই তা সম্ভব হয়েছে৷ আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন দপ্তরের অধীনে রাজ্যে রূপায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে এ সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


তিনি বলেন, নগর উন্নয়ন দপ্তরের মাধ্যমে রাজ্যে রূপায়িত বিভিন্ন প্রকল্পগুলির কাজের সম্পর্কে তথ্যভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে জানান, রাজ্যে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর ও নগর এলাকায় ৪০ হাজার গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে৷ এর মধ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত পৌনে ৩ বছরে ৩৩ হাজার ৫২৩টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে৷ ২০২২ সালের মধ্যে ৮০ হাজার ৫৪৪টি ঘর নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় (শহর) রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর-পূর্বা’ল এবং পার্বত্য রাজ্যগুলির মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে লাইট হাউজ প্রকল্পে ১ বছরের মধ্যে ১ হাজার আবাসন নির্মাণ করা হবে৷ এই প্রকল্পে ১৬০ কোটি টাকা ব্যয় হবে৷ স্বচ্ছ ভারত মিশনে (আরবান) ১৯ হাজার ৫১১টি ইণ্ডিভিজিওয়্যাল হাউজহোল্ড লেট্রিন, ৩৪৯টি কমিউনিটি শৌচালয় এবং ২১৯টি পাবলিক শৌচালয় নির্মাণের কাজ শেষ হয়েছে৷ রাজ্যে ২৯৮টি ওয়ার্ডে বাড়ি বাড়ি বর্জ সংগ্রহের কাজ শুরু হয়েছে৷ রাজ্যের ২০টি আরবান লোকাল বডিজকে প্রকাশ্য শৌচমুক্ত (ওডিএফ) ঘোষণা করা হয়েছে৷

স্মাার্ট সিটিতে ১৫৯ কোটি টাকায় ৩৫টি প্রকল্পের কাজ শুরু হয়েছে৷ ১ কোটি ১ লক্ষ টাকা ব্যয় করে ১০ টি ওয়াটার এটিএম স্থাপন করা হয়েছে৷ ইন্টিগেটেড কমাণ্ড কন্ট্রোল সেন্টারের কাজ শুরু হয়েছে৷ এর জন্য ১৩৫ কোটি ব্যয় হয়েছে৷ আই টি ভবন থেকে এটি নিয়ন্ত্রিত হচ্ছে৷ ৪০টি মার্ট বাস শেলটার নির্মাণের কাজ শেষ হয়েছে৷ এর জন্য ২ কোটি টাকা ব্যয় হয়েছে৷ আগরতলায় মার্ট সিটিতে ২৩ কিমি রাস্তা নির্মাণের জন্য টেণ্ডার আহ্বান করা হয়েছে৷ উজ্জয়ন্ত প্রাসাদ সংস্কারের জন্য ৩৫ কোটি টাকা ম’র করা হয়েছে৷ এম বি বি কলেজ লেইকের সোন্দর্যায়ণের জন্য ৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ আমত প্রকল্পে ১০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে৷ এরজন্য ব্যয় হবে ১৬০ কোটি টাকা৷


শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে রাজ্যে বরাদ্দকৃত অর্থের পরিসংখ্যানও তুলে ধরেন৷ তিনি টুয়েপ প্রকল্পে বরাদ্দ অর্থের পরিসংখ্যানও তুলে ধরেন৷ তিনি বলেন, বিবেকানন্দ মার্কেটে-৪৮টি এবং কু’বনে ২১৬টি ফ্ল্যাট নির্মাণ হবে৷ পুরোনো জেলখানায় ৫০০ ফ্ল্যাট তৈরীর পরিকল্পনাও রয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যের ৭টি জেলা সদরে পরিকাঠামো উন্নয়নের জন্য ১,৬৫০ কোটি টাকা এডিবি থেকে মঞ্জুর হয়েছে৷ এই অর্থে পানীয় জল, ড্রেন, স্ট্রিটলাইট, সড়ক ইত্যাদির উন্নতি করা হবে৷ তিনি বলেন, সারা রাজ্যে আরবান এলাকায় ৬৭,২০১টি দোকান রয়েছে৷এর মধ্যে ২৮ হাজার ১৪৮ জন ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে৷ চুরি বা আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার সাপেক্ষে ৯,৫৬৮ জন দোকানদারকে বীমার আওতায় আনা হয়েছে৷ ৫২ হাজার দোকানদারকে মুদ্রা ঋণ দেওয়া হয়েছে৷

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যের কোনও ছাত্র-ছাত্রীই কলেজে ভর্তি হওয়া থেকে বি’ত হবেনা৷ শিক্ষামন্ত্রী বলেন, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছে ২০,২০৪ জন শিক্ষার্থী৷ এরমধ্যে এ পর্যন্ত রাজ্যের কলেজগুলিতে ভর্তি হয়েছে ২০ হাজার ১৪ জন৷ বর্তমানে রাজ্যের ২২টি ডিগ্রী কলেজের মধ্যে বিএ (অনার্সে) ৫৬৯টি আসন খালি রয়েছে৷ এক্ষেত্রে তিনি রাজ্যের বিভিন্ন কলেজে বিএ অনার্সে ভর্তির জন্য খালি আসনের সংখ্যাগুলি তুলে ধরেন৷ বিএ (জেনারেল) কোর্সে ভর্তির জন্য বর্তমানে কলেজগুলিতে আসন খালি রয়েছে ৫৬১টি৷ বি এস সি অনার্সে ভর্তির জন্য আসন খালি রয়েছে ৭৪টি৷ বি এস সি জেনারেল কোর্সে ভর্তির জন্য আসন সংখ্যা খালি রয়েছে ৩৩৭টি৷ কমার্স অনার্স কোর্সে আসন সংখ্যা খালি ১০৪টি৷ কমার্স জেনারেল কোর্সে ভর্তির জন্য ২১৮টি আসন খালি রয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকার শিক্ষা দপ্তরে ৩৪টি রিফর্মস এনেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top