News Flash

  • Home
  • Uncategorized
  • দমদমিয়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত চালক সহ তিন
Image

দমদমিয়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত চালক সহ তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ আগরতলা মোহনপুর সড়কের দমদমিয়া এলাকায় শনিবার সকালে পথ দুর্ঘটনায় তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকালে আগরতলা থেকে একটি মারুতি ভ্যান গাড়ি মোহনপুরের দিকে যাচ্ছিল৷পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় বাইকের চালক সুব্রত দেববর্মা বাইক আরোহী কমল দেববর্মা এবং মারুতি ভ্যানের চালক প্রসেনজিৎ রায় আহত হয়৷দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং লেফুঙ্গা থানার পুলিশকে৷দমকল বাহিনীর জওয়ানদের ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷

লেফুঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে৷গাড়ি এবং একটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ৷ স্থানীয় লোকজন জানিয়েছেন মারুতি ভ্যান এবং বাইকের চালক অভি দ্রুত পেকে যাওয়ার চেষ্টা করছিল৷ নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ এলাকাবাসী জানিয়েছেন আগরতলা মোহনপুর সড়কে যানবাহন চলাচল করে থাকে৷


যানবাহন নিয়ন্ত্রণ এর জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ সে কারণেই ঘনঘন এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷আগরতলা মোহনপুর খোয়াই সড়কে যানবাহন এর গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকায় বসবাসকারী জনগণ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top