News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীজির শান্তি ও অহিংসার আদর্শ পালন করা উচিত সকলের : রাষ্ট্রপতি
Image

গান্ধীজির শান্তি ও অহিংসার আদর্শ পালন করা উচিত সকলের : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): মৃত্যু-বার্ষিকীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গান্ধীজিকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “গান্ধীজির শান্তি, অহিংসা, সরলতা এবং সাধনার পবিত্রতা ও নম্রতার আদর্শ পালন করা উচিত সকলের।” শনিবার সকালে টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, ”জাতির জনক মহাত্মা গান্ধীর অমর-বলিদানের দিন কৃতজ্ঞ দেশের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা নিবেদন করছি।” টুইটারে রাষ্ট্রপতি আরও লেখেন, “গান্ধীজির শান্তি, অহিংসা, সরলতা এবং সাধনার পবিত্রতা ও নম্রতার আদর্শ পালন করা উচিত আমাদের সকলের। আসুন গান্ধীজির সত্য ও ভালোবাসার পথে চলার সঙ্কল্প করি আমরা সকলে।”


জাতির জনক গান্ধীজিকে এদিন শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “পুন্য তিথিতে মহান বাপুকে শ্রদ্ধার্ঘ্য। বাপুর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে। শহিদ দিবসে আমরা সেই সমস্ত মহান নারী এবং পুরুষদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করছি, যাঁরা ভারতের স্বাধীনতা এবং প্রতিটি ভারতীয়ের মঙ্গল কামনায় নিজেদের নিবেদিত করেছিলেন।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top