News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলন স্তব্ধ করা যাবে না : পবিত্র কর
Image

কৃষক আন্দোলন স্তব্ধ করা যাবে না : পবিত্র কর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য নানা চক্রান্ত শুরু করলেও কৃষক আন্দোলন কোনোভাবে স্তব্ধ করা যাবে না৷ বরং আন্দোলন আরও তেজি হবে৷ দিল্লিতে ট্যাক্টর র্যালিতে অংশ নেওয়ার পর রাজ্যের ফিরে এসে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এবং সহ সভাপতি প্রাক্তন সাংসদ মতিলাল সরকার এই হুঙ্কার দিয়েছেন৷


শুক্রবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, ২৬ জানুয়ারি লালকেল্লায় যারা কৃষক আন্দোলনে নামে একটি ধর্মীয় সংগঠনের পতাকা তুলেছে তাদের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই৷ এটি একটি বিচ্ছিন্ন ঘটনা৷ এই ঘটনাকে পুঁজি করে কেন্দ্রীয় সরকার আন্দোলন কারীদের গাঁজিপুর সীমান্ত থেকে উঠে যেতে নির্দেশ দিয়েছে৷ এরপর থেকে নেতাদের ধরপাকড়ের চেষ্টা চলছে৷ এভাবে আন্দোলন স্তব্ধ করা যাবে না৷ আগামী ৩০ জানুয়ারি দিল্লির তিনটি সীমান্ত এলাকায় কৃষকরা অনশন ধর্মঘট পালন করবে বলে জানিয়েছেন তিনি৷


তিনি বলেন, কৃষকরা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আপোষহীন ভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের সাথে ১১ দফা আলোচনা হয়েছে৷ কিন্তু তা ফলপ্রসূ হয়নি৷ কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের স্বার্থ সুরক্ষায় অনড় অবস্থানে রয়েছে৷ কৃষকদের পুঁজিপতিদের হাতে বিক্রির চক্রান্ত করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top