News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে বিস্তর পরিমান নেশা সামগ্রী উদ্ধার
Image

রাজ্যের পৃথক স্থানে বিস্তর পরিমান নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ রাজ্যে প্রতিদিন নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ, বিএসএফ এবং টিএসআর বাহিনী৷ শুক্রবার সকালে যাত্রাপুর থানা এলাকার কালীখোলা এডিসি ভিলেজে অভিযান চালিয়ে আট বস্তা শুকনো গাঁজা এবং প্রচুর ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ৷


সংবাদ সূত্রে জানা যায় যাত্রাপুর থানার ওসি জতীন্দ্র দাসের কাছে সুনির্দিষ্ট খবর ছিল কালীখলা এডিসি ভিলেজে একটি বাড়িতে পাচারের উদ্দেশ্যে প্রচুর পরিমান ইয়াবা ট্যাবলেট এবং শুকনো গাঁজা মজুত রাখা হয়েছে৷ সেই সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি জতীন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ঐ বাড়িতে অভিযান চালায়৷ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ এই সব নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির মালিক কিংবা নেশা সামগ্রীর মালিকের কোনো হদিশ পায়নি পুলিশ৷ ধারণা করা হচ্ছে পুলিশকে দেখে তারা পালিয়ে গেছে৷

এদিকে খোয়াই থানার পদ্মবিল সীমান্ত এলাকা থেকে বিএসএফের ৮৮ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ জানা যায়, পাচারকারীরা ঐ সীমান্ত দিয়ে গাঁজা বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল৷ বিএসএফের টহলধারী বাহিনী তাদের পেছনে ধাওয়া করলে গাঁজা ফেলে তারা পালিয়ে যায়৷ সেখান থেকে বিএসএফের জওয়ানরা গাঁজা উদ্ধার করে৷ উদ্ধার করা গাঁজা গুলি খোয়াই থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top