News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সার্বিক বিকাশের জন্য প্রয়োজন শিল্পে বিনিয়োগ : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের সার্বিক বিকাশের জন্য প্রয়োজন শিল্পে বিনিয়োগ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ রাজ্যের সার্বিক বিকাশের জন্য প্রয়োজন শিল্পে বিনিয়োগ৷ শিল্পক্ষেত্রে বিনিয়োগে বেসরকারি সংস্থা এগিয়ে এলে রাজ্যের বিকাশ ত্বরান্বিত হবে৷ রাজ্যে শিল্প স্থাপনে বেসরকারি বিনিয়োগকারী সংস্থাগুলিকে সরকার উৎসাহিত করছে৷ শিল্প স্থাপন প্রক্রিয়াও অনেক সরলীকরণ করা হয়েছে৷ আজ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩১তম শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এখন রাজ্যে নতুন নতুন ব্যাবসা, বাণিজ্য ও শিল্প স্থাপনে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে৷ বর্তমান সরকারের মাত্র ৩২ মাসে ছোট ছোট বানিজ্য সংস্থা ত্রিপুরায় ১২০ কোটি টাকা বিনিয়োগ করেছে৷ আরও নতুন নতুন সংস্থাকে ত্রিপুরায় শিল্প স্থাপনে এগিয়ে আসতে হবে৷ এই মেলা আগামী ১৫ ফেবয়ারি পর্যন্ত চলবে৷ এ বছর শিল্প ও বাণিজ্য মেলার থিম হচ্ছে ’বাঁশ-ত্রিপুরার সবুজ সোনা’৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ার উদ্যোগ নিয়েছে৷ বেকারদের স্বরোজগারী করার লক্ষ্যে সরকার প্রধানমন্ত্রীর ভোক্যাল ফর লোকাল স্লোগান বাস্তবায়ন করছে৷ স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্যাদির সদ্ব্যবহার করে তার বাজারজাতকরার উদ্যোগ নিয়েছে সরকার৷ এতে রাজ্যের অন্য রাজ্যের উপর নির্ভর করে থাকা প্রবণতা কমবে৷


মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় সম্পদ যথাযথভাবে ব্যবহার করার ফলেই ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম, ত্রিপুরা চা উন্নয়ন নিগম, ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু শিল্প উন্নয়ন নিগম, ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ প্রভৃতি স্বশাসিত সংস্থা আজ লাভজনক সংস্থায় পরিণত হয়েছে৷ বিগত সরকার সে পথে হাঁটেনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে রাজ্যে শিল্প ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ খুবই কম ছিল৷ বর্তমান সরকার ক্ষমতায় এসে রাজ্যের শিল্প ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগে গুরুত্ব আরোপ করা হয়৷ এতে সুুফল পাওয়া যাচ্ছে৷ তিনি বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে লকডাউন থাকা সত্ত্বেও বর্তমানে ত্রিপুরা ভাল অবস্থানে রয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে পানীয়জলের সংযোগ রয়েছে ৫.৪৬ শতাংশ৷ ত্রিপুরায় বর্তমানে রয়েছে ২২ শতাংশ৷ জাতীয়স্তরে এই হার ১৬ শতাংশ৷ রাজ্য সরকার আগামী ২০২২ সালের মধ্যে অটল জলধারা মিশনে সব ঘরে পানীয়জল পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রাবার চাষ সম্পসারণে ও রাবার শিল্প গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা চাওয়া হয়েছে৷ রাবার প্ল্যান্টেশনে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ১,১০০ কোটি টাকা ব্যয় হবে৷ এর বেশির ভাগটাই বিনিয়োগ হবে ত্রিপুরায়৷ তিনি বলেন, সাবমের মৈত্রী সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পথে৷ সাবমে গড়ে উঠেছে সুুসংহত স্থল বন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও লজিস্টিক হাব৷ এসমস্ত পরিকাঠামো গড়ে উঠলে আগামীদিনে রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে৷ তিনি আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় ত্রিপুরা আগামীদিনে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে৷


সম্মানিত অতিথির ভাষণে ত্রিপুরায় নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারি হাই কমিশনার মহঃ জবায়েদ হোসেন বলেন, দু’দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মৌ স্বাক্ষর এক নতুন দিগন্তের সূচনা করবে৷ বিশেষ অতিথির ভাষণে বিধায়ক মিমি মজমদার বলেন, রাজ্যে শিল্পের প্রসারে শিল্প ও বাণিজ্য মেলার ভূমিকা রয়েছে৷ স্বাগত ভাষণে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন, এই শিল্প ও বাণিজ্য মেলায় সরকারি স্টল, আন্তর্জাতিক স্টল, বর্হিরাজ্যের স্টল ও স্থানীয় ব্যবসায়ী মিলে মোট ৩১৪টি স্টল খোলা হয়েছে৷ প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্ক’তিক অণুষ্ঠান৷

আশা করা যায় এবছর ১০ লক্ষাধিক দর্শকের সমাগম হবে৷ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভ-াচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী, ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিদের হাতে মারক উপহার তুলে দেওয়া হয়৷ তথ্য ও সংস্ক’তি দপ্তরের শিল্পীগণ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷ ধন্যবাদ ’াপন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব প্রশান্ত কুমার গোয়েল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top