News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির সিঙ্ঘু সীমান্তে ফের উত্তেজনা, আহত পাঁচ পুলিশকর্মী
Image

দিল্লির সিঙ্ঘু সীমান্তে ফের উত্তেজনা, আহত পাঁচ পুলিশকর্মী

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি. স.):  দিল্লির সিঙ্ঘু সীমান্তে ফের উত্তেজনা । দিল্লি সীমান্তে অবস্থানরত আন্দোলনকারী কৃষকদের এলাকা ছাড়ার দাবিতে স্লোগান দিতে থাকে কয়েকশো লোক।পাল্টা তাঁদের উপর হামলা চালান আন্দোলনকারী কৃষকরা। কৃষকরা পুলিশ লক্ষ্য করে পথর ছোড়ে । পরিস্থিতি আয়ত্বে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ, লাঠিচার্জও করা হয় বলে খবর । এই বিক্ষোভে আলিপুর থানার এসএইচও সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আলিপুর থানার এসএইচও প্রদীপ পালিওয়ালকে তরোয়াল দিয়ে আক্রমণ করা হয়েছে।  

শুক্রবার দিল্লির সিঙ্ঘু সীমান্তে অবস্থানকারী কৃষকদের এলাকা ছাড়ার দাবিতে স্লোগান দিতে থাকে কয়েকশো লোক। তারা এলাকারই লোক বলে দাবি বিক্ষোভকারীদের।  কৃষকদের জমায়েতে ঢুকে পড়ে তাদের তাঁবু ভাঙচুর, পাথর নিয়ে হামলা করে তারা। এদের দাবি, ‘সিঙ্ঘু বর্ডার খালি করো’,গণতন্ত্র দিবসে যারা তেরঙ্গাকে অপমান করেছে তাদের এই জায়গায় বসে থাকা যাবে না।

এদিকে, কয়েকশো লোকের ওই হামলার পরই তাদের দিকে তেড়ে যান আন্দোলনকারী কৃষকরা। ছোড়া হয় পাথর, লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পাশাপাশি তাড়া করা হয় পুলিশকেও।বাধ্য হয়েই টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ, লাঠিচার্জও করা হয়।

দু’পক্ষের বিক্ষোভে বেশ কয়েক জন প্রতিবাদী এবং পুলিশ কর্মী আহত হয়েছেন। এই বিক্ষোভে আলিপুর থানার এসএইচও সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আলিপুর থানার এসএইচও প্রদীপ পালিওয়ালকে তরোয়াল দিয়ে আক্রমণ করা হয়েছে।  

সিঙ্ঘু সীমান্তে গত ২ মাসেরও বেশি সময় ধরে বসে রয়েছেন আন্দোলনরত কৃষকরা। গণতন্ত্র দিবসের দিন ট্রাক্টর মিছিলকে ঘিরে দিল্লিতে গোলমালের পর তাঁরা ফিরে আসেন সিঙ্ঘু সীমান্তে। শুক্রবার সেই জায়গাটিকেও ঘিরে রেখেছিল পুলিশ। তার পরও কীভাবে সেখানে এলাকার লোকজন ঢুকে পড়ল তা এখনও জানা যাচ্ছে না।

সিঙ্ঘু সীমান্তে গোলমালের পরই টিকরি ও দিল্লি-হরিয়ানার সীমান্ত থেকেও সংঘর্ষের খবর আসে। ওই দুই এলাকায় এসেও এলাকা খালি করার দাবি জানায়। এখানেও কৃষক আন্দোলন বিরোধীদের দাবি, জাতীয় পতাকার অবমাননাকারীদের এখানে বসে থাকা যাবে না। গণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে দিল্লিতে গোলমালের পরই পরিস্থিতি অন্য দিকে ঘুরে যায়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top