News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ডক্টরস সেলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

বিজেপি ডক্টরস সেলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ বিজেপি ডক্টরস সেলের উদ্যোগে বৃহস্পতিবার ত্রিপুরার মেডিকেল কলেজ হাসপাতালে এক মহতী রক্তদান শিবির সংগঠিত করা হয়৷রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভারি ডাক্তার তমজিদ নাথ৷, সোসাইটি ফর মেডিকেল কলেজের চেয়ারম্যান পি রয়, ডক্টর সেলের কনভেনার সুশান্ত রায়৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে বিজেপি প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন, দল এখন একটি সামাজিক পার্টি তে পরিণত হয়েছে৷ করোনা পরিস্থিতিতে বিজেপি রাজ্যের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে খাদ্য সামগ্রী স্যানিটাইজার মাক্স ইত্যাদি বিপুল সংখ্যায় সরবরাহ করেছে৷

বিজেপির ডক্টরস সেল মেডিকেল কলেজ হাসপাতালে এধরনের রক্তদান শিবির সংঘটিত করায় তিনি সন্তোষ ব্যক্ত করেন৷ তিনি বলেন বিজেপির ডক্টর সেল শুধুমাত্র রক্তদান শিবির সংক্রান্ত করেই তাদের দায়িত্ব খালাস করে না তারা নানা সামাজিক কর্মসূচিতে নিয়োজিত হয়ে থাকেন৷ রক্তদান শিবিরে উপস্থিত কলেজের ছাত্রছাত্রী সহ অন্যান্যদের উদ্দেশ্যে বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা বলেন শুধুমাত্র রক্তদান করলেই চলবে না অন্যদের রক্তদানে উৎসাহিত করতে হবে৷

রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে বিজেপির প্রদেশ সভাপতি বলেন আগামী দিনেও রক্তদানের ধারা অব্যাহত রাখতে হবে৷ তিনি বলেন রাজ্যের ব্লাড ব্যাংক গুলোতে রক্তের ঘাটতি রয়েছে৷ এই ঘাটতি পূরণ করতে হলে রক্তদাতাদের এগিয়ে আসতে হবে৷ রক্তদান ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই বলেও তিনি উল্লেখ করেন৷ ডক্টরস অ্যাসোসিয়েশনের পাশাপাশি অন্যান্য সংগঠন গুলির রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বিজেপির প্রথম সভাপতি ডাক্তার মানিক সাহা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top