News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : শিক্ষামন্ত্রী
Image

রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ বর্তমানে রাজ্যে করোনা রোগীর সুুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ৷ এখন পর্যন্ত রাজ্যে ২০ হাজার ২৩৩ জনকে টিকাকরণ করা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে টিকাকরণের জন্য ৫৯ হাজার ৭৯৪ জনকে চিহ্ণিত করা হয়েছে৷


তিনি জানান, জাতীয় কলা উৎসবে প্রথমবার অংশ নিয়েই ৩টি পুরস্কার পেয়েছে রাজ্যের প্রতিযোগীরা৷ করোনা-১৯ জনিত পরিস্থিতিতে এবছর অনলাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
শিক্ষামন্ত্রী জানান, জাতীয় কলা উৎসবে অংশ নিয়ে শাস্ত্রীয় সংগীতে পশ্চিম ত্রিপুরা জেলার ডনবস্কো সুকলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নমশ্রী সিংহ দ্বিতীয়, পরম্পরাগত লোকনৃত্যে গোমতী জেলার জলেমাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফাইসৌকাং জমাতিয়া দ্বিতীয় এবং দ্বিমাত্রিক অঙ্কন শৈলীতে গোমতী জেলার চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রলয় ধর তৃতীয় স্থান পেয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, প্রলয় ধর একজন বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গজন) ছাত্র৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top