News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের বিভিন্ন কারাগারে বন্দি মহিলা সহ ১৯ জন বাংলাদেশি নাগরিককে করিমগঞ্জ সীমান্ত দিয়ে স্বদেশে প্ৰত্যৰ্পণ ভারতের
Image

অসমের বিভিন্ন কারাগারে বন্দি মহিলা সহ ১৯ জন বাংলাদেশি নাগরিককে করিমগঞ্জ সীমান্ত দিয়ে স্বদেশে প্ৰত্যৰ্পণ ভারতের

করিমগঞ্জ (অসম), ২৮ জানুয়ারি (হি.স.) : অবৈধভাবে এ দেশে প্রবেশ করে ভারতের বিভিন্ন জেলে আটক সাজাপ্রাপ্ত ১৯ জন বাংলাদেশি নাগরিককে আজ তাঁদের স্বদেশে প্রত্যর্পণ করেছে ভারত সরকার।

বৃহস্পতিবার সকাল থেকে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে তাঁদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়। এঁদের মধ্যে পাঁচজন মহিলা এবং ১৪ জন পুরুষ ছিলেন। সুতারকান্দি সীমান্ত শুল্কবন্দর দিয়ে বিএসএফ ও রাজ্যের সীমান্ত শাখার পুলিশ আধিকারিকরা অবৈধভাবে এ দেশে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের বর্ডার গার্ডস অব বাংলাদেশ সংক্ষেপে বিজিপি-র হাতে তুলে দিয়েছেন।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। নগাঁও, চড়াইদেও, ধেমাজি, কোকরাঝাড়, শোণিতপুর, নলবাড়ি, শিলচর, করিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাঁদের আটক করেছিল। পরবর্তীতে জেলে পাঠিয়ে দেওয়া হয় এই ১৯ জন অবৈধ অনুপ্রবেশকারীদের। এঁদের সাজার মেয়াদ উত্তীর্ণ হ‌ওয়ার পর বৃহস্পতিবার করিমগঞ্জের সুতারকান্দি শুল্কবন্দর দিয়ে নিজেদের স্বভূমি বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top