News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু বিলোনীয়ায়
Image

রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জানুয়ারি৷৷ আবারো সাব্রুম থেকে আগরতলাগামী রেলে কাটা পড়ে মৃত্যু আটান্ন বছরের এক ব্যাক্তির৷ মৃতের নাম নেপাল পাল৷ প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকের বক্তব্য আত্মহত্যার জন্য ঐ ব্যক্তি সাব্রুম থেকে আগরতলা গামী রেলে ঝাঁপ দেওয়াতে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়৷


ঘটনা বিলোনিয়া রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে শিবপুর নতূন টানেলের মধ্যে৷ ঘটনার সাথে সাথে রেল স্টেশনের কতৃপক্ষ থেকে খবর দেয় বিলোনীয়া থানাতে৷ বিলোনীয়া থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনীয়া মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে৷

স্থানীয় সুত্রে জানা যায়, মৃত নেপাল পালের বাড়ি ঋষ্যমুখ ব্লকের শিবপুর এডিসি ভিলেজের চবণ সিং পাড়াতে ৷ ঘটনার খবর পেয়ে নেপাল পালের পরিবার ঘটনাস্থলে এসে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে৷ স্থানীয় বাসীদের অনেকের অভিমত নেশাগ্রস্ত অবস্থায় থাকত নেপাল পাল৷ এনিয়ে মাঝে মধ্যে সংসারে খুঁটিনাটি ঝগড়া বিবাদ লেগে থাকত৷ যদিওবা নেপাল পালের ছেলে দাবি করেন কোন ঝামেলা ছিসনা সংসারে৷ কি কারণে এমন অবস্থা হয়েছে নিজেও জানে না৷ এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে নেপাল পালের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়ে তদন্ত শুরু করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top