News Flash

  • Home
  • Uncategorized
  • ছাঁটাই শিক্ষকদের উপর রাষ্ট্রীয় শক্তি বর্বরোচিত আক্রমণ করেছে : সিপিএম
Image

ছাঁটাই শিক্ষকদের উপর রাষ্ট্রীয় শক্তি বর্বরোচিত আক্রমণ করেছে : সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ ১০৩২৩ নিয়ে মায়াকান্না করছে সিপিএম৷ শুধু তাই নয় দরদ যেন এখন উৎলে উঠছে এমনটাই নজরে আসল বুধবর সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশের সাংবাদিক সম্মেলনে৷ তিনি অভিযোগ করেন, ছাঁটাই শিক্ষকদের উপর রাষ্ট্রীয় শক্তি বর্বরোচিত আক্রমণ করেছে৷ এদিন যা করা হয়েছে তা এককথায় অমানবিক, অগণতান্ত্রিক৷ তাদের দাবি পূরণ করা হয়নি৷ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো৷ এবার প্রতিশ্রুতি রক্ষা করুক সরকার, দাবি গৌতম দাশের৷


তিনি পুরো ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছেন, এদিন মহিলাদের উপর পুরুষ পুলিশ টিএসআর লাঠি চার্জ করেছে৷ অমানবিক আচরণ করেছে৷ মহিলাদের তলপেটে লাথি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গৌতম দাশ৷ তিনি বলেন, ঠান্ডার দিনে এইভাবে জলকামান ছোঁড়া হয়েছে সেটা মেনে নেওয়া যায় না৷ ফ্যাসিস্ট সুলভ আচরণ সংগঠিত হলো চাকরিচ্যুতদের উপর৷

গৌতম দাশ অভিযোগ করেন, বিধায়ক ডাঃ দিলীপ দাস আইজিএম হাসপাতালে গিয়ে অনৈতিক ভাবে হস্তক্ষেপ করেছেন৷ যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়৷ অনেককে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ কিন্তু ডাঃ দিলীপ দাসের কারণে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ ভর্তি রাখা হচ্ছে না৷ এই বিষয়টি উল্লেখ করে গৌতম দাশ আরো বলেন, এই সময়ের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের আর ভর্তি করানো হচ্ছে না৷ এমনিতেই ছেড়ে দেওয়া হচ্ছে৷ বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, এদিন যা ঘটেছে তা এই রাজ্যের বুকে কখনোই ঘটেনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top