News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে শুরু করোনার টিকাদান কর্মসূচি
Image

বাংলাদেশে শুরু করোনার টিকাদান কর্মসূচি

ঢাকা, ২৭ জানুয়ারি (হি. স.) :   বুধবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো করোনার টিকাদান কর্মসূচি। গণবভন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। তিনি পাঁচজনের টিকাদান প্রত্যক্ষ করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার প্রথম টিকা নিয়েছেন রুনু ভেরোনিকা কস্তা নামের এক নার্স। তার পরে টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকি‍ৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ কর্মী   দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

দেশের প্রথম টিকাগ্রহণকারী রুনু ভেরোনিকা কস্তাকে (দেশের প্রথম টিকা গ্রহণকারী) প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ‘তোমার ভয় লাগছে না তো?’ উত্তরে রুনু বলেন, ‘না’। প্রধানমন্ত্রী তাঁর প্রশংসা করে বলেন, ‘খুব সাহসী তুমি। তোমার জন্য শুভ কামনা। তুমি আরও বেশি করে রুগীদের সেবা কর।’ টিকাদান কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। তাই যখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা উদ্ভাবিত হলো, আমরা বললাম যত দ্রুত এই টিকা নেওয়া যায়। আমি ১ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলাম ভ্যাকসিন কেনার জন্য।’

যাঁরা প্রথম দিন ভ্যাকসিন নিতে এগিয়ে এসেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা আশা করি এর মাধ্যমে করোনা ভাইরাস থেকে দেশের মানুষ রক্ষা পাবে। দেশবাসীকে ধন্যবাদ জানাই। কারণ তারা এগিয়ে না আসলে এত কিছু করা সম্ভব হতো না। যারা করোনায় মারা গিয়েছেন, তাঁদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি।’ প্রথমদিন ২৫ জনকে করোনার টিকা দেওয়া হয়। আগামী ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top