News Flash

  • Home
  • Uncategorized
  • কাছাড়ের ধলাইয়ে আড়াই কিলো হেরোইন সহ গ্রেফতার তিন, আদালতের নির্দেশে ধৃতদের জেল হেফাজত
Image

কাছাড়ের ধলাইয়ে আড়াই কিলো হেরোইন সহ গ্রেফতার তিন, আদালতের নির্দেশে ধৃতদের জেল হেফাজত

ধলাই (অসম), ২৭ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার ধলাই থানার অধীন ভাগাবাজারের পার্শ্ববর্তী রাজনগর এলাকা থেকে প্রায় ৭২ লক্ষ টাকার আড়াই কিলোগ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে তিন ড্রাগস পাচারকারীকে। ধৃতদের রাজনগরেরই বাসিন্দা নাজিম উদ্দিন লস্কর (৩৭), ফারুক উদ্দিন লস্কর (৩৪) এবং নজরুল হক লস্কর (৪৫) বলে পরিচয় পাওয়া গেছে। আজ তাদের শিলচরের বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়েছিল। আদালত ধৃত তিনজনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

বুধবার কাছাড়ের পুলিশ সুপার বানোয়ারিলাল মিনার কাছে জানা গেছে, গতকাল ছিল প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষ্যে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্মীরা অত্যন্ত ব্যস্ত ছিলেন। এরই মধ্যে তিনদিন আগে গোয়েন্দা সূত্রে খবর আসে মায়ানমার থেকে ধলাই থানার অন্তর্গত ভাগাবাজারের রাজনগর এলাকা দিয়ে নেশাদ্রব্য পাচার হবে। তাঁর নির্দেশে ধলাই থানার ওসি সাহাব উদ্দিন বড়ভুইয়াঁ দলবল রাজাবাজারে গিয়ে ওৎ পেতে বসে থাকেন। ইত্যবসরে সকাল প্রায় দশটা নাগাদ এএস ০১ এইচএফ ৭৮১৩ নম্বরের একটি অল্টো কারের গতিবিধি দেখে অভিযানকারী পুলিশ দলের সন্দেহ হয়। তাঁরা গাড়িতে তালাশি চালিয়ে প্রায় আড়াই কেজির পরিমাণের নেশাসামগ্রী হেরোইন উদ্ধার করে তিন পাচারকারীকে আটক করেন। 

এদিকে ধলাই থানার ওসি সাহাব উদ্দিন বড়ভুইয়াঁ জানান, গাড়িতে তালাশি চালিয়ে ১৬টি বড় আকারের প্লাস্টিক বাক্সের ভেতর থেকে ছোট আকারের ১১টি কৌটা তাঁরা উদ্ধার করেন। ছোট কৌটার মধ্যে আবার ছোট ছোট ১২টি করে কৌটায় ছিল ১২ গ্রাম পরিমাণ করে হেরোইন। এভাবে মোট ১৭৬টি কৌটায় মোট আড়াই কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশের দল। এগুলির ভারতীয় বাজারমূল্য প্রায় ৭২ লক্ষ টাকা হবে বলে ধারণা করছেন ওসি সাহাব উদ্দিন।

তিনি জানান, ধৃত তিন ব্যক্তি রাজনগরের বাসিন্দা নাজিম উদ্দিন লস্কর, ফারুক উদ্দিন লস্কর এবং নজরুল হক লস্করের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের শিলচরের বিচারবিভাগীয় আদালতে পেশ করা হয়েছিল। আদালত ধৃত তিনজনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে, জানান ওসি।

ওসি সাহাব উদ্দিন বড়ভুইয়াঁ বলেন, প্ৰজাতন্ত্ৰ দিবসেৰ অনুষ্ঠান ইত্যাদি নিয়ে পুলিশের ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে মিজোরাম থেকে ভাইরেংটি গেট হয়ে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল হয়ে বাংলাদেশে হেরোইন, ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা সামগ্রী পাচারের পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা। তবে কাছাড় পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ নজরদারিতে ভেস্তে যায় পাচারকারীদের পরিকল্পনা। তিনি জানান, পুলিশের তৎপরতায় কিছুদিন পরপর নেশাদ্রব্য পাচার চক্রের একাধিক পাণ্ডা গ্রেফতার হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top