News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলনকে সমর্থন, হরিয়ানা বিধানসভা থেকে ইস্তফা অভয় চৌতালার
Image

কৃষক আন্দোলনকে সমর্থন, হরিয়ানা বিধানসভা থেকে ইস্তফা অভয় চৌতালার

চন্ডীগড়, ২৭ জানুয়ারি (হি.স.): হরিয়ানা বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বিধায়ক তথা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল-এর নেতা অভয় সিং চৌতালা। কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে চলতে থাকা কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েই বুধবার হরিয়ানা বিধানসভা থেকে ইস্তফা দিয়েছেন অভয় সিং চৌতালা। এদিনই চৌতালার ইস্তফা গ্রহণ করেছেন হরিয়ানা বিধানসভার স্পিকার জ্ঞানচাঁদ গুপ্তা।

ইস্তফাপত্রে চৌতালা উল্লেখ করেছেন, কৃষকদের দাবিদাওয়া এখনও মেটানো হয়নি। পাশাপাশি তিনটি কৃষকদের আন্দোলনকেও সমর্থন জানিয়েছেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও। তাই হরিয়ানা বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন ৫৭ বছর বয়সী এই বিধায়ক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top