News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় যুব সমাজের মধ্যে নতুন কিছু করার মানসিকতা তৈরি হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় যুব সমাজের মধ্যে নতুন কিছু করার মানসিকতা তৈরি হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি ।। দেশের কাজে যখন নতুন প্রজন্ম এগিয়ে আসে তখন দেশ এগিয়ে যায়। রাজ্যে যুব সমাজের মধ্যে নতুন কিছু করার মানসিকতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল নীতিতে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি রাজ্যও আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। আজ ত্রিপুরা হর্টিকালচার সোসাইটি আয়োজিত ৪ দিনব্যাপী ৩৫তম বার্ষিক পুষ্প ও বাহারি পাতা প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব আরও বলেন, ফুল চাষ এখন রাজ্যে খুবই জনপ্রিয়। সারা বছরই ফুলচাষিরা ফুল চাষ করছেন। রাজ্যের ফুলচাষিদের আত্মনির্ভর করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। রাজ্যে বাণিজ্যিকভাবে ফুল চাষে উৎসাহিত করা হচ্ছে। ফুলচাষিদের উৎপাদিত ফুল বাজারজাত করারও উদ্যোগ নিয়েছে সরকার।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জৈব পদ্ধতিতে চাষাবাদে সিকিম প্রথম স্থানে রয়েছে। আগামীদিনে ত্রিপুরাকে জৈব পদ্ধতিতে চাষাবাদে একটি অগ্রণী রাজ্যে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে রাজ্যের বর্তমান গ্রোথ এখন ১৩. ১৭ শতাংশ। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক বিকাশে উন্নয়নের প্রাথমিক ক্ষেত্রগুলির উপর সরকার গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজ্যে ফুলের চাহিদা রয়েছে। তাই ফুলচাষিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। স্বাগত বক্তব্য রাখেন হর্টিকালচার সোসাইটির সম্পাদক গোপাল মল্ল। পুষ্প ও বাহারি পাতা প্রদর্শনী ও প্রতিযােগিতায় ৬৬৭ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ১৬৬ জনকে পুরস্কৃত করা হয়। অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর্বোদয়া সামাজিক সংস্থার চেয়ারম্যান নিতি দেব ও উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top