News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়লেন বায়ুসেনার দুই মহিলা পাইলট
Image

সাধারণতন্ত্র দিবসে ইতিহাস গড়লেন বায়ুসেনার দুই মহিলা পাইলট

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): প্রথমবার ভারতীয় বায়ুসেনার (আইএএফ) দুই মহিলা পাইলট অংশ নিলেন দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে। একজন মাটিতে, অন্যজন আকাশের বুকে গড়লেন অনন্য নজির। ভাবনা কন্থ ও স্বাতী রাঠোর। দেশের সামরিক শক্তিতে মহিলাদের অবস্থানকে প্রদর্শিত করলেন তাঁরা। নতুন ইতিহাস রচিত হল ৭২তম সাধারণতন্ত্র দিবসে  

ফ্লাইট লেফটেন্যান্ট  বছর আঠাশের ভাবনা কন্থ প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে এদিন অংশ নেন বায়ুসেনার ট্যাবলোতে। সেই প্রতিরক্ষা ট্যাবলোতে লাইট কমব্যাট বিমান, হেলিকপ্টার ও সুখোই-৩০ ফাইটার বিমান প্রদর্শিত হয়। সেখানেই স্যালুটরত অবস্থায় দেখা যায় ভাবনাকে। অন্যদিকে ফ্লাইট লেফটেন্যান্ট স্বাতী রাঠোর ছিলেন  Mi-17 V5 হেলিকপ্টারে। মোট চারটি চপারকে সেই সময় দেখা যায় ফ্লাইপাস্ট প্যারেডে। তাতেই অংশ নিলেন স্বাতী। গড়লেন নয়া ইতিহাস।

রাজস্থানের নাগৌর জেলার ছোট্ট এক গ্রামে জন্মানো স্বাতীর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার। স্কুলজীবনের শেষে তিনি এসিসির বায়ুসেনার শাখায় যোগ দেন। এসিসিতে থাকাকালীন তিনি শুটিংয়ে সোনা জিতেছিলেন। পরে ২০১৪ সালে বায়ুসেনার পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হন তিনি। নির্বাচিত হন ফ্লাইং ব্রাঞ্চে। তাঁর দাদা ভারতীয় নৌসেনায় রয়েছেন।

অন্যদিকে, বিহারের বেগুসরাইয়ের মেয়ে ভাবনা কন্থ বর্তমানে রাজস্থানে কর্মরত রয়েছেন। ২০১৬ সালে তিনি দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট নির্বাচিত হয়েছিলেন। তাঁর সঙ্গে নির্বাচিত হন অবনী চতুর্বেদী ও মোহনা সিং। ভাবনা চালান মিগ-২১ বাইসন ফাইটার জেট।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top