News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার ভেকসিন নিলেন প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা
Image

করোনার ভেকসিন নিলেন প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ জানুয়ারি৷৷ সোমবার কর্নেল চৌমুহনী স্থিত মিশন ডাইরেক্টর অফিসে করোনা ভাইরাস মোকাবেলায় প্রদান করা হয়৷ এদিন  রাজ্যের প্রবীণ শিশু বিশেষজ্ঞ তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায় ভ্যাকসিন গ্রহণ করেন৷ এছাড়া অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দেরকে এদিন ভেকসিন প্রদান করা হয়েছে৷ সোমবার মিশন ডাইরেক্টর অফিসে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস৷ বিধায়ক এদিন করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাক্সিন প্রদান সম্পর্কে বলতে গিয়ে জানান, ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যেই ভয় ভীতি রয়েছে৷ এ নিয়ে অপপ্রচার চলেছে৷ এত তাড়াতাড়ি কিভাবে ভারত করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার করেছে তা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ উঠেছে৷ এসব বিষয় নিয়ে বিভ্রান্ত না হতে তিনি অনুরোধ জানিয়েছেন৷ তিনি বলেন  পৃথিবীর  পৃথিবীর ৯২ দেশ ভারতের কাছে ভ্যাকসিন  চেয়েছে ,৷ এই ভ্যাকসিন নিয়ে কারোর মধ্যে কোন ধরনের সংশয় থাকা উচিত নয় বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ রাজ্যের প্রবীণ শিশু বিশেষজ্ঞ তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায় ভ্যাকসিন নিতে এসেছেন খবর পেয়ে ডাক্তার দিলীপ দাস অফিসে ছুটে এসেছেন বলে জানান৷৮২ বছর বয়সে তিনি ভ্যাকসিন গ্রহণ করে সমাজকে অভয়ের বার্তা দিতে চেয়েছেন বলেও বিধায়ক উল্লেখ  করেন৷ ভ্যাকসিন গ্রহণ করতে এসে প্রবীণ চিকিৎসক তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায় বলেন ভ্যাকসিন দিতে পেরে তিনি দারুণ খুশি৷ এই ভ্যাকসিন গ্রহণ করলে ক্ষতির কোনো আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন৷ সকলকে নির্ভয় ভ্যাকসিন গ্রহণ করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যের প্রবেশ শিশু বিশেষজ্ঞ তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিকাশ রায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top