News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা
Image

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যে জোরদার করা হল নিরাপত্তা ব্যবস্থা

আগরতলা, ২৫ জানুয়ারি (হি.স.)৷৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ত্রিপুরায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সীমান্তে টহলদারি বাড়ানোর পাশাপাশি শহরাঞ্চলে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে৷ সন্দেহ হলেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷ তাতে, প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ণে সমস্ত আয়োজন করেছে আরক্ষা দফতর৷

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস৷ ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে আসাম রাইফেলস ময়দানে৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানীর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় বিভিন্ন যানবাহন আটক করে তল্লাশি শুরু করেছে৷ রাজ্যের অন্যান্য স্থানেও এ ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷

এ বিষয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এ ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল৷ এ-বছর পুলিশ, টিএসআর, সিআরপিএফ, আসাম রাইফেলস সহ অন্যান্য বাহিনীর মোট দশটি প্লাটুন মহড়া প্রদর্শন করবে৷ তাঁর দাবি, যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে৷ আরক্ষা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালানো হলেও কোথা থেকে কোনও অস্ত্রশস্ত্র বা আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়নি৷ যানবাহনে করে যাতে কোনও ধরনের অস্ত্রশস্ত্র গোপনে পাচার করা না যেতে পারে সেজন্যই এ-ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানিয়েছেন আধিকারিকটি৷

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ রাজ্যের সব কয়টি থানা, নিরাপত্তা বাহিনীর ক্যাম্প সহ সর্বত্র সর্তকতা জারি করা হয়েছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের তৎপরতা বাড়ানো হয়েছে৷ যে-কোনও ধরনের অনুপ্রবেশ প্রতিহত করতে বিএসএফের জওয়ানদের কঠোর অবস্থান গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সার্বিকভাবে অবাধ ও শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে প্রশাসনের কর্মকর্তারা আশা ব্যক্ত করেছেন৷ রাজ্যের অন্যান্য স্থান থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তা-ব্যবস্থা ঢেলে সাজানোর খবর মিলেছে৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সতর্ক রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top