News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত আগরতলায়
Image

রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ জনজাতি লোক সংস্কৃতির বিকাশ এবং প্রসারের অঙ্গ হিসাবে প্রতি বছরের ন্যয় এই বছরেও জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ জেলাস্তরের প্রথম স্থানাধিকারী মোট ৮টি দল এই রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ এই প্রতিযোগিতায় জনজাতি লোকনৃত্য দলগুলি মামিতা, বিজ, হজাগিরি, মসক সুুলমানি, গড়িয়া, সাংগ্রাই ইত্যাদি নৃত্য পরিবেশন করেন৷

এই প্রতিযোগিতা উপলক্ষ্যে ২৬শে জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সন্ধ্যা ৬:৩০ মিনিটে এক সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং প্রতিযোগিতা প্রথম তিনটি বিজয়ী দলকে পুরস্ক’ত করা হবে৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্ব ও মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, সমজকল্যাণ ও সমাজশিক্ষা এবং প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনজাতি কল্যাণ ও বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ সাংস্ক’তিক অনুষ্ঠানের সমাপ্তিপর্বে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত জনজাতি নেত’ত্ববর্গদের নিয়ে এক নৈশ প্রীতিভোজ অনুষ্ঠিত হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top