News Flash

  • Home
  • Uncategorized
  • হজাগিরি নৃত্যের জন্য রাজ্যের সত্যরাম রিয়াংকে পদ্মশ্রী খেতাব
Image

হজাগিরি নৃত্যের জন্য রাজ্যের সত্যরাম রিয়াংকে পদ্মশ্রী খেতাব

আগরতলা, ২৫ জানুয়ারি (হি. স.) ৷৷ হজাগিরি নৃত্যশিল্পী সত্যরাম রিয়াং এ-বছর ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরষ্কারে মনোনীত হয়েছেন৷ ত্রিপুরায় জনজাতি-দের মধ্যে হজাগিরি নৃত্য খুবই জনপ্রিয়৷

দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজারের বাসিন্দা সত্যরাম রিয়াং৷ তাঁর বয়স ৮৫ বছর৷ হজাগিরি নৃত্যের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে তিনি একটি সুকল প্রতিষ্ঠা করেন৷ ওই সুকলে তিনি তরুণদের হজাগিরি নৃত্যকলা নিয়ে শিক্ষাদান করছেন৷ দেশে ও বিদেশে হজাগিরি নৃত্য-কে রক্ষায় ও উন্নতির প্রশ্ণে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তাঁর এই অসামান্য অবদানের জন্য ভারত সরকার সত্যরাম রিয়াং-কে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার দিয়ে ভূষিত করেছিল৷ ১৯৮৭-৮৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত এক সাংসৃকতিক অনুষ্ঠানে সত্যরাম রিয়াং ও তার দল ভারতীয় সাংস্কৃতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন৷ রাশিয়ায় অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে হজাগিরির নৃত্যশৈলী বিশ্ববাসীকে মুগ্দ করেছিলো৷

সম্প্রতি, ত্রিপুরা থেকে রসম বাদক থাঙ্গা ডারলং, দেবীপ্রসাদ জমাতিয়া এবং জিমন্যাস্ট দীপা কর্মকার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন৷ ইতিপূর্বে হিমাংশু রায় চৌধুরী, ডাঃ রথীন দত্ত পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন৷ এ-বছর পদ্ম পুরস্কারের জন্য ১১৯ জনের তালিকা তৈরি হয়েছে৷ তাতে, ৭ জন পদ্ম বিভূষণ, ১০ জন পদ্ম ভূষণ এবং ১০২ জন-কে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হবে৷ তাঁদের মধ্যে ২৯ জন মহিলা, ১০ জন বিদেশী নাগরিক, ১৬ জন মরণোত্তর এবং ১ জন  তৃতীয় লিঙ্গের পুরস্কার-র জন্য মনোনীত হয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top