News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের ভবিষ্যত প্রজন্ম মহামারী মোকাবিলায় দুর্দান্ত ভূমিকা নিয়েছে : মোদী
Image

দেশের ভবিষ্যত প্রজন্ম মহামারী মোকাবিলায় দুর্দান্ত ভূমিকা নিয়েছে : মোদী

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): করোনা মহামারী মোকাবিলায় দেশের ভবিষ্যত প্রজন্ম দুর্দান্ত ভূমিকা নিয়েছে। সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোঁয়ার বিষয়টি সর্বপ্রথম শিশুরাই অনুধাবন করেছিলেন। সোমবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার বিজয়ীদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার বিজয়ীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কারে পুরস্কৃত করা হয়েছে ৩২ জনকে। উদ্ভাবন, শিক্ষা, খেলাধুলা, কলা ও সংস্কৃতি, সমাজসেবা এবং সাহসিকতার ক্ষেত্রে শিশুদের ব্যতিক্রমী দক্ষতা এবং অসামান্য সাফল্যের এই পুরষ্কার দেওয়া হয়।


এদিন বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার বিজয়ীদের প্রত্যেককে অভিনন্দন। আপনাদের মতো আমিও, প্ৰত্যেকের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। প্রিয় বাচ্চারা, আপনারা যে কাজ করেছেন, আপনারা যে পুরস্কার পেয়েছেন তা বিশেষ, কারণ আপনারা করোনা পরিস্থিতিতে এই সমস্ত কাজ করেছেন। কেউ খেলার জগতে দেশের নাম উজ্জ্বল করেছেন, কেউ কেউ এখন থেকেই রিসার্চ ও গবেষণা করছেন। করোনা আপনাদের সকলকে নিশ্চিতভাবে প্রভাবিত করেছে, কিন্তু একটি বিষয় আমি লক্ষ্য করেছি, দেশের ভবিষ্যত প্রজন্ম এই মহামারী মোকাবিলায় দুর্দান্ত ভূমিকা নিয়েছে। সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোঁয়ার বিষয়টি সর্বপ্রথম শিশুরাই অনুধাবন করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, আপনাদের সফলতা অনেককেই উৎসাহিত করেছে। আপনাদের বন্ধুবান্ধব এবং দেশের অন্যান্য শিশু, যারা আপনাদের টিভিতে দেখছে, তারাও আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে।


প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলার সময় কাম্য কার্তিকেয়ান নামে একজন পুরষ্কারজয়ী (খেলা) বলেছেন, ‘মহামারীর মধ্যেও প্রশিক্ষণ জারি রেখেছিলাম আমি। এই বছরের শেষের দিকে উত্তর আমেরিকার মাউন্ট ডেনালিতে আরোহণ করব।’ প্রধানমন্ত্রী তাঁকে জানান, ‘চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করেছেন আপনি।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top