News Flash

  • Home
  • Uncategorized
  • কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া সম্পন্ন
Image

কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস৷ আগরতলায় আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে৷ এ উপলক্ষে প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ রবিবার রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব এর উপস্থিতিতে আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের চূড়ান্ত মহড়া৷


এদিন পুলিশ, টিএসআর ,আসাম রাইফেলস ,বিএসএফ, সিআরপিএফ সহ মোট দশটি ব্যাটেলিয়ানের প্যারেড প্রদর্শিত হয়৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল রমেশ বৈশ৷ প্রজাতন্ত্র দিবসের দিন আসাম রাইফেলস প্রদর্শনের জন্য রবিবার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ রবিবার উপলক্ষে আসাম রাইফেলস ময়দানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক প্রশাসনের পদস্থ আধিকারিকরা৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রাজ্য পুলিশের মহানির্দেশক জানিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top