News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার পাশে পার্কিং করায় গাড়ি ভাঙচুর সোনামুড়ায়
Image

রাস্তার পাশে পার্কিং করায় গাড়ি ভাঙচুর সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ সোনামুড়ার রবীন্দ্রনগর এলাকায় একটি গাড়ির চাকার টায়ার কেটে দিয়েছে দুসৃকতিকারীরা৷ গাড়িটির গ্লাস গুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে,এ ব্যাপারে গাড়ির মালিক সুনামুড়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ সোনামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷


গাড়ির মালিক জানিয়েছেন রবীন্দ্র নগর এলাকায় রাস্তার পাশে প্রতিদিন চার পাঁচটি গাড়ি পার্কিং করে রাখা হয়ে থাকে৷ গতকাল স্থানীয় এক যুবক এখানে গাড়ি রাখতে আপত্তি জানিয়েছিল৷ এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়৷রাতেই গাড়ির চাকার টায়ার কেটে ফেলা এবং গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করে৷ গাড়ির মালিক এ ব্যাপারে অভিযুক্ত ২যুবকের নাম উল্লেখ করে সোনামুড়া থানায় মামলা দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই৷

গতকাল রাতে গাড়ির চাকার টায়ার কেটে দেওয়া এবং গাড়ির গ্লাস ভেঙ্গে দেওয়ার ঘটনার পর ওই এলাকায় পার্কিং করে রাখা অন্যান্য গাড়ির মালিকদের মধ্যে ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ উল্লেখ্য অনেকেরই বাড়িঘরে গাড়ি রাখার মত গ্যারেজ নেই৷ গ্যারেজ না থাকায় রাস্তার পাশেই অনেকে গাড়ি পার্কিং করে রাখেন৷রাস্তার পাশে পার্কিং করে রাখা গাড়িতে ভাঙচুর চালানোর ঘটনা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top