News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির আকাশবাণী ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল
Image

দিল্লির আকাশবাণী ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.):  রবিবাসরীয় সকালে আগুনের কবলে আকাশবাণী ভবন । এদিন সংসদ মার্গস্থিত আকাশবাণী ভবনের প্রথম তলায় হঠাৎ আগুন লাগে। বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় । খবর পেয়েই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বর্তমানে আগুনের কারণ অনুসন্ধান করছে।

দমকল বিভাগের পরিচালক অতুল গর্গ জানান, ভোর  ৫ টা ৫৭ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া গেছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠান হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনা গেছে। আকাশবাণী ভবনের ১০১ নম্বর ঘরে প্রথমে আগুন লাগে । অগ্নিকাণ্ডের কারণ শর্ট সার্কিট বলে জানা গেছে।

দু’দিন আগেই ইঞ্জিনিয়ার্স ভবনেও আগুন লেগেছিল। সে সময় বেশকিছু কর্মচারী ভবনের ছাদে আটকা পড়েছিল, দমকলকর্মীরা তাঁদের নিরাপদে বাইরে নিয়ে আসতে সক্ষম হয় ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top