News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ১৫ লক্ষের বেশি টিকাকরণ
Image

ভারতে ১৫ লক্ষের বেশি টিকাকরণ

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): করোনা ভাইরাসের  বিরুদ্ধে লড়াইয়ের সবচয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে টিকাকরণ কর্মসূচি। এক সপ্তাহ ধরে ১৫ লক্ষেরও বেশি মানুষ পেয়েছেন করোনার প্রতিষেধক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫ লক্ষ ৮২ হাজার ২০১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।


ধীরে হলেও ধারাবাহিক ভাবে কোভিড ভ্যাকসিনে ভীতি কাটছে ।যার ফলে সময়ের সঙ্গে টিকাকরণের কাজ এগচ্ছে দ্রুতগতিতে। আপাতত সেরাম ইনস্টিটিউটের তৈরি ‘কোভিশিল্ড’এবং ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ নিয়ে দেশবাসীকে টিকা দেওয়ার কাজে নেমেছে কেন্দ্র। স্বাস্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গতকাল অর্থাৎ শনিবার সারা দিনে করোনার টিকা নিয়েছেন ১ লক্ষ ৯১ হাজার৬০৯ জন । সব মিলিয়ে রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৫ লক্ষ ৮২ হাজার ২০১ জনকে করোনারটিকা দেওয়া হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top