News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬ জানুয়ারি থেকে মহারাষ্ট্রে শুরু হবে জেল পর্যটন : অনিল দেশমুখ
Image

২৬ জানুয়ারি থেকে মহারাষ্ট্রে শুরু হবে জেল পর্যটন : অনিল দেশমুখ

পুণে, ২৪ জানুয়ারি (হি. স.) : আবাসিকদের জীবনযাপন এবং জেলের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসকে এবার সচক্ষে দেখার সুযোগ এনে দিচ্ছে মহারাষ্ট্র সরকার। আগামী ২৬ জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে ‘জেল ট্যুরিজম’। পুণের ইয়েরওয়াড়া জেল থেকেই এই কর্মসূচির সূচনা হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ওই দিন ‘জেল ট্যুরিজম’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং‌ উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার।


স্বরাষ্ট্রমন্ত্রী নাগপুরে সাংবাদিকদের বলেন, “এই জেলের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। বহু স্বাধীনতা সংগ্রামী এই জেলে ছিলেন।” বৃটিশ সরকার ১৮৩৮ সালে মহাত্মা গান্ধী,  লোকমান্য বালগঙ্গাধর তিলক, মতিলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু,  সরদার বল্লভভাই প্যাটেল,  সরোজিনী নাইডু ও  সুভাষচন্দ্র বসুকে বেশ কয়েক মাস ধরে ইয়েরওয়াড়া কারাগারে বন্দী রেখে নির্যাতন চালিয়েছিলেন। আবার ২৬ জানুয়ারি ২০০৮ এ মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালানো আজমল কাসাভকে এই কারাগার থেকেই ফাঁসি দেওয়া হয়েছিল।


এই জেলের সঙ্গে কোন ইতিহাস জড়িয়ে আছে তা জানার সুযোগ মিলবে পড়ুয়াদের। জেলের ভিতরে পরিবেশ কী রকম, কয়েদিদের জীবনযাপন-সহ নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জনে পড়ুয়াদের এই জেলে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে। জেলের ভিতরে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে সাধারণ মানুষকেও। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ করা হবে।  জেল ভ্রমণের সময় পুরো সুরক্ষা ব্যবস্থা করা হবে। ইয়েরওয়াড়া জেল দিয়ে এই কর্মসূচি শুরু হলেও রাজ্যের আরও কয়েকটি জেলকে এই পর্যটনের আওতায় আনার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দেশমুখ। নাগপুর এবং নাসিক জেলেও দ্বিতীয় এবং তৃতীয় ধাপে এই পর্যটন চালু করা হবে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top