News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় শিশু কন্যা দিবসে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন সৃষ্টি গোস্বামী
Image

জাতীয় শিশু কন্যা দিবসে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন সৃষ্টি গোস্বামী

দেরাদুন, ২৪ জানুয়ারি (হি. স.) :  দেশজুড়ে পালিত হচ্ছে ‘জাতীয় শিশু কন্যা দিবস’  । আর এই দিনটিকে পালন করতে অভিনব উদ্যোগ নিল উত্তরাখণ্ডের   বিজেপি  সরকার। রবিবার ২৪ ঘণ্টার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন সৃষ্টি গোস্বামী নামে ১৯ বছর বয়সি তরুণী। নারীদের ক্ষমতায়নে উত্তরাখণ্ড সরকারের এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে সর্বস্তরে।

জানা গিয়েছে,  এদিন উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী গয়েরসাইন থেকে প্রশাসনের কাজকর্মের উপর নজর রাখবেন সৃষ্টি। ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত সরকার পরিচালিত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প কতটা রূপায়ণ হয়েছে, কতদূর কাজ এগিয়েছে, তা খতিয়ে দেখে মূল্যায়ণ করবেন তিনি। এই  প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘অটল আয়ুষ্মান প্রকল্প’, ‘স্মার্ট সিটি প্রজেক্ট’, রাজ্য সরকারের পর্যটন দপ্তরের হোমস্টে স্কিম ও আরও নানা উন্নয়নমূলক প্রকল্প। এদিন দেরাদুনে আয়োজিত চাইল্ড অ্যাসেম্বলিতেও অংশ নেবেন সৃষ্টি।

জানা গিয়েছে, সৃষ্টি হরিদ্বার জেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। বাবা সামান্য একটি দোকান চালায়, মা অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি নিজে বিএসসির পড়ুয়া। এর আগে ২০১৮ সালের মে মাসে তিনি উত্তরাখণ্ড ‘বাল বিধানসভা’র মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। এখনও অবশ্য সেই পদেই রয়েছেন। সেকারণে ২০১৯ সালে গার্লস ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রামে যোগ দিতে তিনি থাইল্যান্ড গিয়েছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top