News Flash

  • Home
  • Uncategorized
  • বামেদের তুলনায় রাজ্যে দুই বছরে নিজস্ব আয় বেড়েছে ১০০১ কোটি টাকা : শিক্ষামন্ত্রী
Image

বামেদের তুলনায় রাজ্যে দুই বছরে নিজস্ব আয় বেড়েছে ১০০১ কোটি টাকা : শিক্ষামন্ত্রী

আগরতলা, ২৩ জানুয়ারি (হি.স.)৷৷ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা৷ রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর দুই বছরে নিজস্ব আয় বেড়েছে ১,০০১ কোটি টাকা৷ এই ধারায় নিজস্ব আয় করা সম্ভব হলে ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজ্যের কাছে নিজস্ব আয়ের পরিমাণ হতো ২৩,৫০০ কোটি টাকা৷ আজ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে দৃঢ় প্রত্যয়ের সুরে এ-কথা বলেন আইন-শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, রাজ্যের প্রত্যেক ঘরে রোজগার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এগিয়ে চলেছে৷ তবেই স্বাবলম্বী হওয়া সম্ভব৷


তিনি বলেন, ১৯৪৯ সালের ১৫ অক্টোবর ত্রিপুরা ভারতভুক্তি হয়েছিল৷ এর পর থেকে দীর্ঘ পথ পেরিয়ে আজও ত্রিপুরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি৷ তাঁর কথায়, ১৯৬২-৬৩ অর্থ বছরে রাজ্যের বাজেট ছিল ১১ কোটি ৩৬ লক্ষ টাকা৷ তখন নিজস্ব আয় ছিল ২৯ লক্ষ ৪৮ হাজার টাকা৷ আজ বাজেট হয়েছে ১,৯৮,৯৯১ কোটি ৬০ লক্ষ টাকার৷ নিজস্ব আয় ২৭,৪১১ কোটি টাকা৷
মন্ত্রী বলেন, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, শচীন্দ্রলাল সিংহ, সুখময় সেনগুপ্তরা দাবি করেছিলেন, নিজের পায়ে দাঁড়াতে হবে৷ কিন্তু, আজও ত্রিপুরা পরনির্ভর হয়ে রয়েছে, আক্ষেপ করে বলেন তিনি৷ তথ্য তুলে ধরে তিনি বলেন, ত্রিপুরা পূর্ণ রাজ্য হওয়ার মুহূর্তে ১৯৭১-৭২ অর্থ বছরে সুখময় সেনগুপ্তের জমানায় বাজেট হয়েছিল ২৬ কোটি ৫০ লক্ষ টাকা৷ নিজস্ব আয় ছিল ৭২ লক্ষ ৩৬ হাজার টাকা৷ ১৯৭২-৭৩ অর্থ বছরে বাজেট পেশ হয়েছিল ৪৩ কোটি ৬০ লক্ষ টাকার৷ নিজস্ব আয় ছিল ৩ কোটি ১৬ লক্ষ টাকা৷ এভাবে দীর্ঘ সময় পর বামেদের অন্তিম বাজেট ২০১৭-১৮ অর্থ বছরে পেশ করা হয়েছিল ১৬,০০০ কোটি টাকা৷ তখন নিজস্ব আয় ছিল ১,৭৪০ কোটি টাকা৷

শিক্ষামন্ত্রী বলেন, বামেরা ৩৫ বছর ত্রিপুরায় শাসন করেছে৷ কিন্তু স্বাবলম্বী হতে পারেনি৷ কেন্দ্র নির্ভরতা ত্রিপুরাকে সর্বদা পিছিয়ে রেখেছে৷ অথচ ত্রিপুরার পর পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়ে সিকিম স্বাবলম্বী হয়ে গেছে৷ তিনি দাবি করেন, ত্রিপুরা সরকার এখন নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে৷ দুই বছরে নিজস্ব আয় ১,০০১ কোটি টাকা বাড়িয়েছে৷ বামেদের সমান সময় পাওয়া গেলে নিজস্ব আয় বাজেটের অতিরিক্ত থাকত৷ তাঁর সাফ কথা, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রত্যেকের ঘরে রোজগার পৌঁছে দেবে, তবেই স্বাবলম্বী হওয়া যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top